দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনাই সত্যি হল। ফের বাংলাদেশ টেস্ট দলের 9Bangladesh Test Squad) অধিনায়কত্ব সামলানোর দায়িত্ব পেলেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। আর তাঁর ডেপুটি অর্থা‍ৎ সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে উইকেটরক্ষক লিটন দাসকে (Liton das)। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবারই সমালোচনার মুখে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মুমিনুল হক (Muminul haque)।

তবে এই প্রথম নয়। এর আগেই দু’বার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব সামলেছিলেন সাকিব (Shakib Al Hasan)। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরের আগে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন ত‍ৎকালীন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (Masrafee Bin Murtaza)। শেষ পর্যন্ত মাশরাফির পরিবর্তে সাকিবের কাঁধেই অধিনায়কত্ব সঁপে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আধিকারিকরা। ২০১১ সালের জিম্বাবুয়ে সফর পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার কারণে অধিনায়কত্ব থেকে সাকিবকে সরিয়ে দেন বোর্ড কর্তারা।

সাত বছর বাদে ২০১৮ সালে আবারও অধিনায়কত্বের দায়িত্ব পান বাংলাদেশের সেরা অলরাউন্ডার। সেবার ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই মুশফিকুর রহিমকে (Musfiqur Rahim) সরিয়ে সাকিবকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মাত্র চারটি ম্যাচে নেতৃত্ব দিতে পেরেছিলেন। গড়াপেটার দায়ে ২০১৯ সালের অক্টোবরে আইসিসি সাকিবকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল। দু’দফায় মোট ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু দলকে খুব একটা সাফল্য এনে দিতে পারেননি। সাকিবের অধিনায়কত্বে মাত্র তিনটি ম্যাচ জিতেছিল টাইগাররা।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ