১০০ দিনের কাজ আটকে থাকা নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন পঞ্চায়েত মন্ত্রী

নিজের নিয়ম নিজেই ভেঙে শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্র।

Share:

নিজস্ব  প্রতিনিধি: নিজের নিয়ম নিজেই ভেঙে শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্র। রাজ্যের ১০০ দিনের টাকা আটকে রাখা প্রসঙ্গে কেন্দ্রের কড়া সমালোচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। আগামী ৫ ও ৬ জুন এই বিষয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ করবে তৃণমূল। আগামী ৭ জুন উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। ওই দিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার এই দুই জেলাকে নিয়ে কর্মীসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আলিপুরদুয়ার যাওয়ার পথে ঝটিকা সফরে জলপাইগুড়িতে এলেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়।

এদিন তিনি জলপাইগুড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার নিজের নিয়ম নিজেই ভাঙছে। তারা অন্যায়ভাবে দক্ষ শ্রমিকদের মজুরি ও মেটেরিয়াল এর টাকা আটকে রেখেছেন। তারা বলছেন রাজ্য অনিয়ম করেছে। অথচ তারা বলছে না কোনটা অনিয়ম হয়েছে। আর নিয়মটাই বা কি। তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। অন্যায়ভাবে শ্রমিকদের টাকা আটকে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী কাজের ১৫ দিনের মধ্যে টাকা প্রদান করতে হবে। কিন্তু কেন্দ্র অন্যায়ভাবে শ্রমিকদের প্রাপ্য আটকে রেখেছে। তাই আগামী ৫ ও ৬ জুন তারিখে রাজ্যের সমস্ত পঞ্চায়েত এবং বিডিও অফিসে সাধারণ মানুষকে নিয়ে অবিলম্বে ১০০ দিনের টাকা প্রদানের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে’। 

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন