সচিনের ছেলে এখনও আইপিএলে খেলার জন্য তৈরি হয়নি: শেন বন্ড

এক সপ্তাহ হয়নি আইপিএল শেষ হয়েছে। আর এবারের টুর্নামেন্টে লিগ টেবিলে সবার নীচে শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সপ্তাহ হয়নি আইপিএল শেষ হয়েছে। আর এবারের টুর্নামেন্টে লিগ টেবিলে সবার নীচে শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নরা সর্বদাই চাইবে এবারের আইপিএলের এই খারাপ অভিজ্ঞতাটা ভুলতে। এরই মধ্যে মুম্বই দলে থাকা সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকে নিয়ে মুখ খুললেন বোলিং কোচ শেন বন্ড। তাঁর দাবি, সচিন-পুত্র নাকি এখনও আইপিএলে খেলার জন্য নিজেকে তৈরি করতে পারেননি। তাই অর্জুন খেলার সুযোগ পাচ্ছেন না। অর্জুন একজন অলরাউন্ডার। বাঁ হাতে পেস বোলিং এবং ব্যাটিং করে থাকেন। নিলামে ৩০ লক্ষ টাকা দিয়ে সচিন পুত্রকে কেনে মুম্বই ফ্রাঞ্চাইজি।

অনেকেই মনে করে ছিলেন যে, ২০২২ তথা এবারের আইপিএলে একটি বা দু’টি ম্যাচের জন্য হয়তো মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে দেখা যাবে অর্জুনকে। কিন্তু সেটা আর হয়নি। তাই অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছেন কেন ব্রাত্য থাকছেন সচিন-পুত্র। এবার এই প্রশ্নের জবাব দিলেন মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড।

একটি সাক্ষাতকারে তিনি জানান, ‘অর্জুনকে এখনও অনেক দিকে উন্নতি করতে হবে। ওকে বিশেষ করে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে বেশি করে নজর দিতে হবে। ২৫ জনের দলে থাকা আর একাদশে থাকা এক বিষয় নয়। ও এখনও আইপিএলে খেলার জন্য তৈরি হয়নি। আশা করি, সেটা দ্রুতই হয়ে যাবে’।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর