Noida Airport তৈরি করবে টাটা

সংস্থার পক্ষ থেকে শুক্রবার বিবৃতি জারি করে এই খবর দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: নয়ডা এয়ারপোর্ট তৈরির বরাত পেল টাটা (Tata) গোষ্ঠী। তাদের টাটা প্রজেক্টে নয়ডার (Noida) প্রস্তাবিত আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করে দেবে। সংস্থার পক্ষ থেকে শুক্রবার বিবৃতি জারি করে এই খবর দেওয়া হয়েছে। যমুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেডের (Yamuna International Airport Private Limited) তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, নয়ডার আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করবে টাটা গোষ্ঠী। বিমানবন্দর তৈরির পাশাপাশি বিমানবন্দর যাওয়ার রাস্তা তারাই তৈরি করে দেবে।

একটি সর্বভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে, উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে টাটা প্রজেক্টের এই ব্যাপারে একটি চুক্তি সই হয় ২০২০-য়ের ৭ অক্টোবর। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিমানবন্দের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিমানবন্দর তৈরির জন্য খরচ হচ্চে ৫,৭০০ কোটি টাকা ( 5,700 crore) । বিমানবন্দর তৈরি হচ্ছে ১৩৩৪ একর জমির ওপর। প্রথম দফায় একটি রানওয়ে তৈরি করা হবে। দ্বিতীয় দফায় আরও একটি। রাজ্য সরকারের প্রাথমিক হিসেবে  অনুযায়ী, বিমানবন্দর পুরোপুরি তৈরি হয়ে গেলে বছরে ১২০ কোটি মানুষ এই বিমানবন্দর ব্যবহার করবেন। বিমানবন্দর তৈরির কাজ শেষ হবে ২০২৪-য়ের মধ্যে।

টাটা প্রজেক্টের তরফ থেকে সংস্থার সিইও বিনায়ক পাই বিবৃতি জারি করে বলেছেন, ‘টাটা প্রজেক্ট যমুনা ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে নয়ডার (Noida) বিমানবন্দর তৈরি করবে। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বিমানবন্দর তৈরির কাজ। কাজ দ্রুত শেষ করতে ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি।এই বিমানবন্দর দেশের মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের বিমানবন্দর হিসেবে আত্মপ্রকাশ করবে। ’   

আরও পড়ুন বদলাচ্ছে নয়ডা মেট্রোর অ্যাকোয়া লাইন পরিষেবার সময়

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!