Pakistan: পাকিস্তানে আরও মহার্ঘ জ্বালানি, দাম বাড়ল গরিবের কেরোসিনেরও

দাম বেড়েছে লিটার প্রতি ৩০ টাকা (পাকিস্তানি মুদ্রায়)

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আরও বাড়ল দুই জ্বালানির দাম। দাম বেড়েছে কেরোসনিরেও।

লিটার প্রতি পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel)দাম বেড়েছে ৩০ টাকা (পাকিস্তানি টাকায়)। অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বৃহস্পতিবার নতুন এই মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেন। মূল্যবৃদ্ধির খবর দিয়েছে ডনপত্রিকা।  ৩০ টাকা করে দুই জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ২০৯.৪৬ টাকা। অন্যদিকে, ডিজেলের (diesel) দাম বেড়ে হয়েছে ২০৪.১৫ রুপি। কেরোসিনের দাম বেড়েছে ১৮১.৯৪ রুপি।

ইসলামাবাদে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, প্রতিটি জ্বালানির দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। এ ছাড়া সরকারের আর করার কিছু ছিল না। ৩০ টাকা করে বৃদ্ধির পরেও সরকারকে ভর্তুকি দিতে হবে।

পাকিস্তানের আর্থিক (economic situation) অবস্থা যে মোটেই ভালো নয়, সে কথা স্বীকার করে অর্থমন্ত্রী জানান, ‘আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (IMF) সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের তরফ থেকে আমাদের কিছু শর্ত দেওয়া হয়েছে। কিন্তু সব শর্ত মেনে নেওয়া সম্ভব হচ্ছে না।দেশবাসীর স্বার্থের কথা চিন্তা করে কিছু শর্ত আমাদের মেনে নিতেই হচ্ছে। ‘

পাক অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষে আগামীদিনে জ্বালানিখাতে ভর্তুকি দেওয়া সম্ভব হবে না। তাই, জ্বালানিখাতে ভর্তুকি তুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে। খুব শীঘ্রই এই ব্যাপারে ঘোষণা করা হবে। তবে জ্বালানির দাম বাড়লেও চিনি এবং আটার দাম আপাতত বৃদ্ধি করা হচ্ছে না। প্রতি কেজি চিনির দাম বর্তমানে ৭০ রুপি এবং আটা ৪০ রুপি।

আরও পড়ুন শাহবাজের মনোনীতকেই পঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ করলেন পাক রাষ্ট্রপতি

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!