স্বপ্নভঙ্গ হল ইউক্রেনের, ৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস

। যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি ওয়েলসকে হারাতে পারলেই পেয়ে যেত কাতার বিশ্বকাপের ছাড়পত্র। কিন্তু ইয়ারমোলেঙ্কোর আত্মঘাতী গোলের জেরে সেটা আর হল না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্বপ্নভঙ্গ হল ইউক্রেনের, আর নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করল ওয়েলস।  স্কটল্যান্ডকে হারিয়ে আশা জিইয়ে রেখেছিল ইউক্রেন। যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি ওয়েলসকে হারাতে পারলেই পেয়ে যেত কাতার বিশ্বকাপের ছাড়পত্র। কিন্তু ইয়ারমোলেঙ্কোর আত্মঘাতী গোলের জেরে সেটা আর হল না। প্লে-অফের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ১-০ ব্যবধানে হেরে ছিটকে যেতে হল জেলেনস্কির দেশকে। ফলে আসন্ন বিশ্বযুদ্ধে অংশ নেওয়ার শেষ আশাটারও ইতি ঘটল রাশিয়ার হামলায় জর্জরিত ইউক্রেনের। তবে নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করল গ্যারেথ বেলের দেশ ওয়েলস। 

১৯৫৮ সালে শেষবারের মতো বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছিল ইংল্যান্ডের পাশে অবস্থিত এই দেশটি। তারপর থেকে ৬৪ বছর আর এই মেগা টুর্নামেন্টে  খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে রবিবার রাতে ওয়েলসের ফুটবলারদের ভাগ্যের শিঁকে ছিঁড়ল। বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়ার পরই গোটা দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসব। ম্যাচের ৩৪ মিনিটে বেলের নেওয়া ফ্রিকিক ইউক্রেনের ডিফেন্ডার ইয়ারমোলেঙ্কোর মাথায় লেগে জালে জড়িয়ে যায়। এরপর মরিয়া প্রচেষ্টা করেও এই গোল শোধ করতে পারেনি ইউক্রেনের ফুটবলাররা। ম্যাচের ৭৬ মিনিটে ফের গোল করার সুযোগ পেয়েছিলেন বেল। কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি। 

তবে ওয়েলসের এই ৬৪ বছর পর ম্যাচের টিকিট পাওয়ার পিছনে বড়সড় অবদান রয়েছে তরুণ গোলরক্ষক ওয়েন হেনেসি। তিনি যদি রুখে না দাঁড়াতেন তাহলে হয়তো টিকিট পাওয় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যেত ওয়েলসের জন্য। গোটা ম্যাচে মোট ৬৮ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে মোট ৯টি শট নেয় ইউক্রেন। কিন্তু একবারের জন্যও ওয়েলসের গোলরক্ষক হেনেসিকে পরাস্ত করতে পারেনি তারা। 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর