তোলাবাজির অভিযোগে অর্জুন রণতুঙ্গার ভাইয়ের দু বছরের জেল, মোটা টাকা জরিমানা

রায় কলম্বো হাইকোর্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তোলাবাজির  অভিযোগে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গার ভাই প্রসন্ন রণতুঙ্গাকে (Prasanna Ranatunga) দু বছরের সশ্রম কারাবাসের সাজা দিল কলম্বো হাইকোর্ট। পাশাপাশি তাঁকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার জরিমানাও ধার্য করেছে। সেই সঙ্গে তোলাবাজির জন্য ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ মেটাতে প্রসন্ন রণতুঙ্গাকে দিতে হবে এক মিলিয়ন মার্কিন ডলার। অনাদায়ে আরও পাঁচ বছরের কারাবাসের সাজা  ঘোষণা করেছে হাইকোর্ট। একই অভিযোগ ওঠে তাঁর স্ত্রী মরিন রণতুঙ্গার বিরুদ্ধেও। যদিও তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস করে দিয়েছে। তবে প্রসন্ন রণতুঙ্গা আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় অর্জুন রণতুঙ্গার ভাবমূর্তি অনেকটাই কালিমালিপ্ত হল।

তোলাবাজির অভিযোগ ওঠে ২০১৫ সালে। প্রসন্ন রণতুঙ্গা (Prasanna Ranatunga) সেই সময় নগরোন্নয়নমন্ত্রী ছিলেন। অভিযোগ মন্ত্রীপদে থাকাকালীন প্রসন্ন রণতুঙ্গা তোলাবাজি চালিয়ে যেতেন। স্বামী মন্ত্রী হওয়ায় তোলাবাজি চালিয়ে যেতেন তাঁর স্ত্রী মরিন রণতুঙ্গা। ২০১৬-তে  অ্যাটর্নি জেনারেল প্রসন্ন রণতুঙ্গার বিরুদ্ধে আদালত মামলা দায়ের করলে আদালত থেকে প্রসন্ন রণতুঙ্গা-সহ তিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। প্রসন্ন রণতুঙ্গার (Prasanna Ranatunga) বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি ছাড়া ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। দ্বীপরাষ্ট্রের বিশিষ্ট শিল্পপতি গেরাড মেন্ডিসের থেকে ৬৪ মিলিয়ন মার্কিন ডলার দাবি করেন প্রসন্ন রণতুঙ্গা। গত কয়েকবছর ধরে তোলাবাজির অভিযোগে কলম্বো হাইকোর্টে শুনানি চলছিল। সোমবার হাইকোর্ট প্রসন্ন রণতুঙ্গাকে দোষী সাব্যস্ত করে এবং দুবছরে সশ্রম কারাবাসের পাশাপাশি তাকে মোটা টাকা জরিমানা ধার্য করে।

আরও পডু়ন Kashmir: কাশ্মীরে তৈরি উইলো ব্যাট কিনবে একাধিক দেশ, চুক্তি সই

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর