স্মৃতি টানলেন সোনালি! ‘Sarfarosh’ এ অভিনয়ের সময় একটি দারুণ সুযোগ হারিয়েছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। যিনি কয়েক বছর বলিউড থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিলেন। কারণটা, হয়তো কম বেশি সবারই জানা, ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাই চিকিৎসার জন্যে বহু বছর নিউইয়র্কে থাকতে হয় নায়িকাকে। সেখানকার হাসপাতালে থেকেই তাঁর চিকিৎসা হয়। সেখানকার চিকিৎসারদের প্রচেষ্টায়, এবং নিজের জীবনের সঙ্গে কঠিন সংগ্রাম করে অবশেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন নায়িকা। এখন তিনি পুরোপুরিই সুস্থ। তাই সুস্থ হয়ে বলিউডেও ফিরেছেন। আসলে শিল্পীকে তাঁর শিল্পসত্ত্বা থেকে দূরে রাখবে কার সাধ্যি। তবে নায়িকা সেই সময়ে ক্যামেরার সামনে মুখ না দেখালেও অসুস্থ থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় সমস্ত আপডেট দিতেন নিজের। কঠিন লড়াই করে আজ ফের নিজের জায়গায় ফিরেছেন নায়িকা। আস্তে আস্তে অভিনয়েও যোগ দিয়েছেন তিনি।

বর্তমানে ‘Dance India Dance L’ll Master’ এর বিচারক আসনে রয়েছেন তিনি। এমনকী খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে, তাঁর ডেবিউ ওয়েবসিরিজ, ‘দ্য ব্রোকেন নিউজ’ এ, যেখানে তিনি একজন সাহসী সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। আর এই সিরিজের দ্বারাই তিনি ডিজিটাল মিডিয়ায় আত্মপ্রকাশ করছেন। সম্প্রতি, তিনি একটি সাক্ষাৎকারে স্মৃতি টানলেন তাঁর অভিনীত ‘সারফারোশ’ (Sarfarosh) ছবির বিষয়ে। তিনি জানালেন, এই ছবিতে তিনি একটি অনেক বড় সুযোগ হারিয়েছিলেন। যার জন্যে তিনি এখনও আফসোস করেন। সম্প্রতি, একটি বেসরকারি সাক্ষাৎকারে সোনালী বলেছেন, তিনি ‘সারফারোশ’ ছবিটির অংশ হতে পেরে নিজেকে এখনও সৌভাগ্যবতি মনে করেন।

কিন্তু তাঁর একটাই আফসোস রয়ে যাবে যে, এই ছবিতে অভিনয়ের সময়ে তিনি তাঁর সহ-অভিনেতার কাছ থেকে অভিনয়ের একাধিক বিষয়বস্তুর বিষয়ে সচেতনভাবে শেখার সুযোগটি মিস করেছিলেন। কারণ বলিউডের পারফেক্টশনিস্ট আমির খানের সঙ্গে কাজ করতে পাওয়ার সুযোগ পাওয়া যে কোনও নবাগতা অভিনেত্রীর কাছে সৌভাগ্যজনক। উল্লেখ্য, এদিন তিনি আরও বললেন, যদি ওটিটি প্ল্যাটফর্ম না আসত, তাহলে তিনি আর দ্বিতীয়বার অভিনয়ে ফিরে আসার সুযোগ পেতেন না। সোনালীকে ‘দ্য ব্রোকেন নিউজ’ সিরিজে ‘আওয়াজ ভারতী’র সাংবাদিক আমিনা কুরেশির ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, জয়দীপ আহলাওয়াত এবং শ্রিয়া পিলগাঁওকর।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের