Loading live market data...
Loading active stocks...
Connecting...

ক্যাবচালককে ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার মহিলা ছিনতাইবাজ

চালক প্রতিরোধ করতে গেলে কপালে কোপ মেরে গাড়ি থেকে তাঁকে ফেলে দেওয়া হয়। এরপর গাড়ি নিয়ে চম্পট দেয় ওই দুইজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাপ-ক্যাবচালককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ। ঘটনায় এক মহিলা-সহ মোট দু’জনকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃতদের নাম বান্টি রঞ্জিত ওরফে বাবু, কাজল ওরফে মিতালি।

ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে ষষ্ঠীর রাতে। পুলিশ সূত্রে খবর, দমদম এলাকা থেকে এক মহিলা ও এক পুরুষ একটি আপ ক্যাব ভাড়া করে। সেই সময় তারা ক্যাব চালককে বলে উল্টোডাঙায় যাবে। উল্টোডাঙা যাওয়ার পর সল্টলেকে ছেড়ে দেওয়ার জন্য বলে তারা। এরপরে যখন ক্যাবচালক এডি ব্লকে ৩৪৪ নম্বর বাড়ির কাছে যায়, তখন একটি ফাঁকা জায়গায় দেখে গাড়িটি দাঁড় করায়। এমন সময় পেছনের সিটে বসে থাকা মহিলা ধারালো অস্ত্র বের করে চালকের গলায় ঠেকায়। চালক প্রতিরোধ করতে গেলে কপালে কোপ মেরে গাড়ি থেকে তাঁকে ফেলে দেওয়া হয়। এরপর গাড়ি নিয়ে চম্পট দেয় ওই দুইজন।

ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করে দিয়েছিল পুলিশ। অবশেষে দুই অভিযুক্তকে ডানলপ এলাকা থেকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাদের সঙ্গে আর কেউ জড়িত কি না, কিংবা কোনও চক্র এর নেপথ্য রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের লাগাতার জেরা করা হচ্ছে।

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির