Huawei: সিইও-সহ একাধিক কর্তাকে তলব আদালতের

সমন পাঠিয়েছে দিল্লির অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সমন পেলেন হুয়ায়েই ইন্ডিয়ার (Huawei India) সিইও-সহ সংস্থার একাধিক কর্তা। সমন পাঠিয়েছে দিল্লির অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত (Additional chief Metropolitan Magistrate)। আয়কর দফতরের দায়ের করা মামলার প্রেক্ষিতে হুয়ায়েই ইন্ডিয়ার সিইও লি শিওয়ংওয়েই এবং আরও তিন কর্তাকে সমন পাঠিয়েছেন দিল্লির অতিরিক্ত  মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক অনুরাগ ঠাকুর। সমন জারি করতে গিয়ে আদালতের তরফ থেকে বলা হয়েছে, ভারতীয় আয়কর আইনের ২৭৫-বি এবং ২৭৪-বি ধারায় এই চারজনকে সমন পাঠানোর মতো যথেষ্ঠ কারণ রয়েছে।

আদালতে দায়ের হওয়া মামলায় আয়কর দফতরের তরফ থেকে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি হুয়ায়েইয়ের (Huawei India ) গুরুগ্রাম অফিসে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন সংস্থার কাছে চাওয়া হয়েছিল আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত নথিপত্র। কিন্তু তারা সেই নথিপত্র দেখাতে পারেনি। সংস্থার কর্তাদের (যে চারজনকে সমন পাঠিয়েছে আদালত) কিছু প্রশ্ন করা হয়েছিল। তারা কিছু প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। কিছু প্রশ্নের উত্তর দিলেও সেই সব উত্তর ছিল ধোঁয়াশা। সে কারণে আয়কর দফতর দিল্লির অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (Additional Metropolitan Magistrate)এজলাসে মামলা রুজু করে। আদালত যে চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তাদের মধ্যে দুজন ভারতীয়। এঁরা হলেন সন্দীপ ভাটিয়া এবং অমিত দুগ্লাল। বাকিরা হলেন লি শিয়ংয়েই (সিইও) এবং লং চেং। আদালত বলেছে, এই চার ইচ্ছাকৃতভাবে আয়কর দফতরের জিজ্ঞাস্য প্রশ্নের যথাযথ উত্তর দিতে অস্বীকার করেছে। তাই, তাদের বিরুদ্ধে সমন পাঠানো হল।

আরও পড়ুন QatarAirways: ভারতীয় যাত্রীদের হেনস্থার অভিযোগ, কাতার এয়ার বয়কটের ডাক

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!