দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Prince Harry: পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে মাটিতে ধপাস যুবরাজ হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক: পোলো ম্যাচে অংশ নিতে গিয়ে বিপত্তি বাঁধিয়ে ফেললেন প্রিন্স হ্যারি (Prince Harry)।ঘোড়া থেকে ধপাস করে মাটিতে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। মাঠে উপস্থিত অন্যান্য খেলোয়াড়েরা দ্রুত হ্যারিকে মাটি থেকে তুলে মাঠের বাইরে নিয়ে আসেন। স্টেডিয়ামে উপস্থিত চিকিৎসক প্রিন্স হ্যারির (Prince Harry)প্রাথমিক চিকিৎসা করেন। দ্রুত তিনি সুস্থ হয়ে ওঠে। পরে তাঁর জন্য অন্য একটি ঘোড়ার ব্যবস্থা করা হয়। ম্যাচের শেষ পর্যন্ত তিনি খেলেছিলেন।

পোলো ম্যাচের আসর বসেছিল সান্তা বারবারা পোলো অ্যান্ড ব়্যাকেট ক্লাবে। হ্যারি (Prince Harry)খেলছিলেন লস প্যাড্রেসের হয়ে। হ্যারিকে দেখতে মাঠে দর্শকও ভালো হয়েছিল। ছিলেন রানি মেগানও। দুই পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে খুব কম সময়ের মধ্যে খেলা জমে ওঠে। আচমকাই দেখা গেল টাল সামলাতে না পেরে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন যুবরাজ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। যুবরাজ (Prince Harry)পড়ে যাওয়ায় কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয় খেলা। মাঠে ঢুকে স্ট্রেচারে করে যুবরাজকে মাঠের বাইরে বের করে নিয়ে যান কর্মীরা। স্টেডিয়ামের মেডিক্যাল রুমে চলে তাঁর চিকিৎসা। কিছুক্ষণের মধ্যে তিনি সুস্থ হয়ে ফের মাঠে নামেন। তিনি সুস্থ হলেও দলকে হারতে হয়েছে। সে কারণে প্রিন্স হ্যারির মন খুব খুব খারাপ।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে, মে মাসে প্রিন্স হ্যারিকে (Prince Harry) অন্য একটি পোলো ম্যাচে খেলতে দেখা গিয়েছে। তবে ওই ম্যাচে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন Britain: ব্রিটেনে টানা তিনদিন বন্ধ থাকবে ট্রেন, চলবে না মেট্রো, দাবি আদায়ে পথে রেলকর্মীরা

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ