চোট সারিয়ে তৈরি মনোজ, সেমি ফাইনালের জন্য একাদশ ঠিক করল বাংলা

অনুশীলনে মনোজের হাতে চোট পাওয়াটা বেশ চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুশীলনে মনোজের হাতে চোট পাওয়াটা বেশ চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাকে। কারণ, সেমি ফাইনালে তাঁর মতো গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার যদি না খেলতে পারতেন তাহলে বড়সড় সমস্যায় পড়ে যেতে হত বঙ্গ ব্রিগেডকে। কিন্তু তেমনটা হয়নি, চোট কাটিয়ে সেমিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে ওঠার জন্য লড়াইতে নামতে প্রস্তুত তিনি। কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ডের বিরুদ্ধে দুই ইনিংসেই বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাট ঝলসেছে। তার মধ্যে রয়েছে একটা অনবদ্য শতরান। দলের সহকারী কোচ সৌরাশিষ লাহিড়ী জানিয়েছেন, ‘মনোজ পুরোপুরি ফিট। ও দলের সঙ্গে অনুশীলনও করেছে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি।’ তবে মঙ্গলবারের ম্যাচে একটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন বাংলার হেড কোচ অরুন লাল। 

ম্যাচের আগের দিন তিনি জানান, ‘শেষ দু’দিন আমরা খুব ভালোই অনুশীলন করেছি। আমরা ম্যাচের জন্য পুরোপুরি তৈরি।’ 

ঝাড়খন্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ড্র করেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার দরুন শেষ চারের টিকিট পেয়ে যায় বঙ্গ ব্রিগেড। সেমিতে মনোজ, অভিমণ্যুদের প্রতিপক্ষ হল মধ্যপ্রদেশ। ঝাড়খন্ডের বিপক্ষে ব্যাট এবং বল দুই বিভাগেই বাজিমাত করে ফাইনালের ছাড়পত্র পাওয়াই এখন বাংলার একমাত্র পাখির চোখ বাংলারগত ক্রিকেটারদের। গতবছর রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হারতে হয়েছিল অরুণ লালের শিষ্যদের।  

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর