ফের সস্তা সোনা, কলকাতায় কত দাম জেনে নিন

কলকাতায় এদিন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২৫০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেয়ারবাজারে (Stock Market) যখন লাগাতার পতনে বিনিয়োগকারীরা (Investor) কার্যত পথে বসতে চলেছেন তখনই বিনিয়োগের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছে সোনা (Gold)। মঙ্গলবারের পরে বুধবারেও কলকাতার বাজারে হলুদ ধাতুর দাম নিম্নমুখী। ২২ ক্যারেট (22 carat) সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২৫০ টাকা। আর ২৪ ক্যারেট (24 carat) সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২৭০ টাকা। তবে সোনার দাম নিম্নমুখী হলেও রুপোর (Silver) দাম আগের দিনের তুলনায় প্রতি কেজিতে ২০০ টাকা বেড়েছে।
গত সপ্তাহের শেষের দিকে সাধারণ মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ২২ ক্যারেটের (22 carat) সোনার (Gold) দাম ৪৮ হাজারের গণ্ডিতে পৌঁছে গিয়েছিল। আর ২৪ ক্যারেটের (24 carat) সোনার দাম এক লাফে ৫২ হাজারের গণ্ডি ছাড়িয়ে ৫৩ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যদিও সোমবার দুই ধরণের সোনার দামেই ব্যাপক পতন ঘটেছিল। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছিল ৯৬০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছিল ১০৫০ টাকা।

মঙ্গলবারের পরে বুধবারও সাধারণ মধ্যবিত্তকে স্বস্তি দিয়েছে সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ২৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ২৭০ টাকা কমে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৪০ টাকা। এ নিয়ে টানা দু’দিনে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমল ১,২১০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম কমল ১,৩২০ টাকা। তবে রুপোর দাম সামান্য বেড়েছে। ২০০ টাকা বেড়ে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬০ হাজার টাকায়।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!