এ যে সে ভাপা নয় এ হল ‘কচুপাতায় ইলিশ ভাপা’, রইল রেসিপি

ইলিশের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির পেটের এক ওতপ্রোত সম্পর্ক। আজ জানাব আপনাদের 'কচুপাতায় ইলিশ ভাপা'-এর রেসিপি।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাছে-ভাতেই বাঙালির পরিচয়। আর সেই মাছের এক এবং অন্যতম হল ইলিশ। বঙ্গে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে বাজার ছেয়েছে এই রুপোলি ফসলে। যার জন্য বাঙালি অধীর অপেক্ষায় থাকে। খিচুড়ি আর ইলিশ ভাজা বর্ষণমুখর দিনের পারফেক্ট কম্বিনেশন। এছাড়াও ইলিশের তেল, ঝাল, বেগুন ইলিশের ঝোল, ইলিশ ভাপা, ইলিশ বিরিয়ানি ইত্যাদির সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির পেটের এক ওতপ্রোত সম্পর্ক। আজ জানাব আপনাদের ‘কচুপাতায় ইলিশ ভাপা’-এর রেসিপি। 

উপকরণঃ

ইলিশ মাছ- ২০০ গ্রাম

দুধ কচুপাতা- ৪টে (ছোট)

নারকেল বাটা- ২-৩ চামচ

সর্ষে বাটা- ১ চামচ

কাচালঙ্কা বাটা- ৪-৫টি

নুন- স্বাদমত

হলুদ- ১ চা চামচ

সর্ষের তেল- ১ কাপ

প্রণালীঃ প্রথমে কচুপাতা গরম জলে ভালোভাবে সিদ্ধ করে জল ফেলে দিন। মনে রাখবেন ভালভাবে না সিদ্ধ করলে কচুপাতায় র‍্যাফাইড থেকে গেলে তা গলা চুলকানোর মত বিষয় তৈরি করতে পারে। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ, সর্ষে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে কচুপাতা দিয়ে সামান্য ভেজে নিয়ে তাতে ইলিশ মাছের টুকরোগুলি ছেড়ে দিন। এরপর ঢাকা দিয়ে ভালোভাবে মাছ সিদ্ধ হয়ে এলে সামান্য উল্টে পালটে নিয়ে উপর থেকে খানিকটা সর্ষের তেল আর কাচালঙ্কা চিরে দিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন বামগালির এক এবং অন্যতম সিগনেচার ডিশ ‘কচুপাতায় ইলিশ ভাপা’।

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক