চাকরির পরীক্ষায় সাদা খাতা জমা পড়ছে কি না দেখতে কড়া নজর

নির্দেশাবলীতে ১২ নম্বর পয়েন্টে এই নির্দেশিকা আছে। কোনও পরীক্ষার্থী সাদা খাতা জমা করলে ইনভিজিলেটরকে ১০ নম্বর প্রোফর্মা পূরণ করতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আরও কড়া হচ্ছে চাকরির পরীক্ষায় (COMPITITIVE EXAM) নজরদারি। কারা কারা কিছু না লিখেই জমা দিচ্ছেন সাদা খাতা, সেই খতিয়ান রাখা হবে এবার থেকে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (PUBLIC SERVICE COMMISSION) চালু করাছে এই নয়া নিয়ম। জানা গিয়েছে এই প্রক্রিয়ার জন্য চালু হবে বিশেষ ফর্ম। ফাঁকা খাতা কারা জমা দিচ্ছেন তা ওই ফর্মে উল্লেখ থাকবে। তা করবেন কর্তব্যরত ইনভিজিলেটর। সেই ফর্ম (FORM) পাঠানো হবে কমিশনে।

জানা গিয়েছে, এই নিয়ম চালু হয়েছে গত রবিবার থেকেই। উল্লেখ্য, রবিবার ছিল ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষা। জানা গিয়েছে, ইনভিজিলেটরদের জন্য পাঠানো নির্দেশাবলীতে ১২ নম্বর পয়েন্টে এই নির্দেশিকা আছে। বলা হয়েছে, কোনও পরীক্ষার্থী সাদা খাতা (BLANK PAPER) জমা করলে তার জন্য ইনভিজিলেটরকে ১০ নম্বর প্রোফর্মা পূরণ করতে হবে। জানা গিয়েছে পরীক্ষার হলের মধ্যেই ইনভিজিলেটর নির্দিষ্ট ফর্মে নাম ও রোল নম্বর লিখবেন, যদি কেউ সাদা খাতা দিয়ে বেরোতে চান। উল্লেখ্য, বেরানোর আগেই খাতা জমা নেওয়ার সময় পূরণ করা হবে সেই ফর্ম।

জানা গিয়েছে রবিবারের পরীক্ষায় ইনভিজিলেটর ঘুরে ঘুরে দেখছেন কে লিখছেন, কে লিখছেন না। খাতা জমা দেওয়ার সময়েও দেখা হচ্ছে কোন খাতা সাদা বা কোনটায় লেখা রয়েছে। কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই। এর ফলে দুর্নীতিতে লাগাম টানা যাবে বলে মনে করা হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর