দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী

ফালাকাটার যুবকের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। দীর্ঘ এত বছরেও স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি স্বামীর। রেজিস্ট্রির পরে নতুন পথচলা শুরু।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফালাকাটার যুবকের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। দীর্ঘ এত বছরেও স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি স্বামীর (HUSBAND)। বিয়ের (MARRIAGE) পরে অন্য সম্পর্কে (EXTERNAL AFFAIR) জড়িয়ে পড়েছিলেন স্ত্রী (WIFE)। তা নিয়ে অশান্তি শুরু হলেও বেশিদিন সেই বচসায় জড়াননি স্বামী। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। এরপরে প্রাক্তন স্ত্রীর সঙ্গে দায়িত্ব নিয়ে বিয়ে দেন তাঁর প্রেমিকের।

আলিপুরদুয়ারের ফালাকাটার এই ঘটনা নজির গড়েছে। জানা গিয়েছে, ২০০৯ সালে বিয়ে হয়েছিল তরুণ- তরুণীর। তবে তাঁদের মনের মিল ছিল না। লেগে থাকত অশান্তি। ধীরে ধীরে শাঁখা, সিঁদুর পরাও বন্ধ করে দিয়েছিলেন স্ত্রী। এরপরে স্বামী লক্ষ্য করেন, বেশিরভাগ সময় মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন স্ত্রী। কারও সঙ্গে ফোনে কথা বলেন প্রায় সবসময়। আসতে আসতে স্বামী বুঝতে পারেন, তাঁর স্ত্রী জড়িয়ে পড়েছেন অন্য প্রেমের সম্পর্কে।

নিজেদের সম্পর্কে বনিবনা নেই এতগুলো বছরেও। তাঁর মাঝে স্ত্রী জড়িয়ে পড়েছেন বিবাহ বহির্ভূত সম্পর্কে। তা নিয়ে শুরু হয়েছিল অশান্তি। তবে সেই অশান্তি বেশিদিন চাননি স্বামী। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। তবে এখানেই থেমে থাকেননি স্বামী। থুড়ি প্রাক্তন স্বামী। নিজেই দিলেন, প্রাক্তন স্ত্রী ও স্ত্রীয়ের প্রেমিকের বিয়ে।

প্রাক্তন স্বামী তাঁর প্রাক্তন স্ত্রীর জন্য আয়োজন করেন বিয়ের। উল্লেখ্য, কোচবিহারের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই তরুণী। সেই প্রেমিকের সঙ্গেই প্রাক্তন স্ত্রীর বিয়ে দেন তরুণ। নিজেই দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে দিয়েছেন বিয়ে। সম্প্রতি হওয়া সেই বিয়ে অবশ্য রেজিস্ট্রি করে। রেজিস্ট্রির পরে নতুন করে পথচলা শুরু করেন নয়া দম্পতি।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার