Nokia G300, সবথেকে সস্তার 5G স্মার্টফোন! জানুন দাম ও ফিচার্স

এখনও পর্যন্ত সবথেকে সস্তার 5G স্মার্টফোন বাজারে আনল নোকিয়া। চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা HMD Global নতুন করে Nokia

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও পর্যন্ত সবথেকে সস্তার 5G স্মার্টফোন বাজারে আনল নোকিয়া। চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা HMD Global নতুন করে Nokia বাজারে আনার পর থেকেই একের পর এক মডেল এনে তাক লাগিয়ে দিচ্ছে। এবার সংস্থার দাবি, সবচেয়ে সস্তার 5G স্মার্টফোন লঞ্চ করল তাঁরা। আগামী ১৯ অক্টোবর থেকে মার্কিন মুলুকে এই ফোনের বিক্রি শুরু করবে নোকিয়া। তবে কবে এই মডেলটি ভারতের বাজারে আনা হবে সেটা নিয়ে কিছু জানানো হয়নি কোম্পানির তরফ থেকে। আসুন জেনে নেওয়া যাক নোকিয়ার এই নতুন 5G স্মার্টফোনটির দাম ও ফিচার্স সম্পর্কে।

Nokia G300 মডেলটির ডিজাইনে থাকছে একাধিক চমক। সেলফি ক্যামেরার জন্য় ফোনের ডিসপ্লেতে রয়েছে ওয়াটারড্রপ-স্টাইল নচ। এছাড়াও পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ। Nokia G300 ফোনে রয়েছে OZO অডিও সাপোর্ট। কোম্পানির দাবি, এই প্রযুক্তি ভিডিও এবং অডিও শোনার ক্ষেত্রে চমৎকার সাউন্ড কোয়ালিটি দেবে। Nokia স্মার্টফোনটির পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে অক্টাকোর Qualcomm Snapdragon 480 প্রসেসর। এছাড়াও, এই ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে একটি ৬.৫২ ইঞ্চির HD+ ডিসপ্লে থাকছে, যার রেজোলিউশন ৭২০X১৬০০। ৪GB RAM এবং ৬৪GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে Nokia G300 পাওয়া যাবে। তবে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা।

Nokia G300 ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাইমারি সেন্সর 16MP এবং অ্যাপার্চার f/1.8। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি 5MP আলট্রা ওয়াইড লেন্স এবং একটি 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে থাকছে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। নোকিয়া সূত্রে খবর, দামও মধ্যবিত্তের মধ্যে রাখা হচ্ছে Nokia G300 মডেলটির। মার্কিন মূলুকে ফোনটি লঞ্চ করা হয়েছে ১৯৯ ডলার দামে, যা ভারতীয় মূল্যে প্রায় ১৫,০০০ টাকা। ফলে বোঝাই যাচ্ছে বাজেট ফোন ক্যাটাগরিতে এই নোকিয়ার এই মডেল যথেষ্ট টেক্কা দেবে অন্যান্য কোম্পানিগুলিকে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে