চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একধাক্কায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ, স্বস্তি বাংলায়

নিজস্ব প্রতিনিধি: কিছুটা স্বস্তি পেল বাংলা। চিন্তা ছিল দুর্গাপুজোর ভিড়ে রাজ্যে হু হু করে বাড়বে করোনা। কিন্তু সেই ঘটনা ঘটেনি। আপাতত স্বস্তি দিচ্ছে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ। গত তিনদিন ধরেই দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ কমছে। শনিবারও যার অন্যথা হয়নি বলে দেখা গিয়েছে।

এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়েনি। একদিনে নতুন করে ১৯ হাজার ০১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৪৪৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭৯ হাজার ৯০৬ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২ দশমিক ৩৩ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে একদিনে করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১০ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৯৬৩ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৫০১ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হলেন ১৫ লক্ষ ৫৩ হাজার ৪৯৮ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩৩ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৬৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৪৫ জনে।’ যদিও সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে সেই কলকাতায়। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছ উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ জন।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ