চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাণ বাঁচাতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে নরেন্দ্র মোদি সরকার? আজ শুক্রবার (১৭ এপ্রিল) এ বিষয়ে বড় ইঙ্গিত দিয়েছেন বিদেস মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে। আমরা আমাদের বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি খতিয়ে দেখছি।’

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে ঢাকা থেকে পালিয়ে নয়াদিল্লিতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে দিল্লির এক গোপন ডেরায় রয়েছেন। গত বছরের নভেম্বরেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল জুলাই অভ্যুত্থানে গণহত্যার অপরাধে বঙ্গবন্ধু কন্যাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছিল। দু’দেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে বঙ্গবন্ধু কন্যাকে ফেরত পাঠানোর আর্জি জানিয়েছিল। যদিও ইউনূস সরকারের ওই অনুরোধে সাড়া দেয়নি মোদি সরকার।

কিন্তু গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য দিল্লির কাছে বিশেষ অনুরোধ জানিয়েছিলেন তারেক রহমান। এমনকি গত ৮ এপ্রিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র প্রাক্তন এজেন্ট তথা বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান দিল্লিতে এসে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে্ ফের তিনি শেখ হাসিনাকে ফেরত চান। দেশে ফেরানো হলেও বঙ্গবন্ধু কন্যাকে ফাঁসি দেওয়া হবে না বলে আশ্বস্তও করেন তিনি। আর তার পরেই সুর বদল করল মোদি সরকার। শেখ হাসিনা যে ভারতের কাছে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছেন, তাও পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তাঁর কথায়, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে। আইনি ও বিচারিক প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ