‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৪ মে ফল ঘোষণার পর সব বদলার হিসেব নেওয়া হবে। আজ, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১১-তে পালাবদলের পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, কোনও বদলা নয়, বদল হবে। সেই পথেই এতদিন হেঁটে এসেছে ঘাসফুল শিবির। কিন্তু এখন সেই চিন্তাভাবনায় কিছুটা পরিবর্তন হবে বলে জানিয়েছেন অভিষেক। তৃণমূল সাংসদ স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদার। কিন্তু তাঁর মতো অতটা উদার তিনি নন। সমস্ত অত্যাচারের হিসেব হবে আগামী ৪ মে ভোটের ফল ঘোষণার পরে। কিন্তু কেন আচমকা এমন বললেন অভিষেক।

আরও পডুন: ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

সূত্রের খবর, সবং বিধানসভার হরিজনপল্লি এলাকার বাসিন্দা সাথী ঘড়াই কুইলার দু’বছরের মেয়ে বিজেপির একটি পোস্টার ভুল করে ছিঁড়ে ফেলেছিল। এমনটাই অভিযোগ ওঠে। কিন্তু একটি শিশুর ওই কাজের জন্য বিজেপির কয়েকজন কর্মী তার মায়ের উপর চড়াও হন। মেয়ের সামনে মাকে হুমকিও দেন। ঘটনাটিকে কেন্দ্র করে থানায় দায়ের হয়েছে এফআইআরও। সেই ঘটনার খবর পেতেই বেজায় ক্ষুব্ধ হন অভিষেক। এদিন তিনি বলেন, ‘এই ঘটনায় আমরা অভিযোগ দায়ের করেছি। আট জন অভিযুক্তের মধ্যে এক জন গ্রেফতার হয়েছে। জেলা প্রশাসনের উপরে আমার আস্থা আছে। আমার কাছে সবার নাম রয়েছে। এখন প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে। প্রশাসন ঘটনার ব্যবস্থা গ্রহণ করবে। ৪ তারিখের পরে এঁদের সবাইকে ওই মহিলা ও তার দু’বছরের ছোট্ট মেয়ের সামনে ক্ষমা চাইতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি সব অভিযুক্তের নাম রেখে দিয়েছি। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব, যদি ভাবেন লম্ফঝম্প করে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করবেন, তা হলে ৪ তারিখের পরে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় উদার নয়। যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কী, ৪ তারিখের পর তাদের বোঝাব।’

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর