ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশে ফের রদবদল। এবার কোপ পড়ল বিধাননগরের সিপি আইপিএস মুরলীধর শর্মার উপর। তাঁকে সরিয়ে দেওয়া হল ওই পদ থেকে। নির্বাচন কমিশন মুরলীধর শর্মার বদলে বিধাননগরের নতুন পুলিশ কমিশনার করেছে ত্রিপুরারি আথর্বকে। আগামী কাল, শনিবার সকাল ১১টার মধ্যে নিজের পদে দায়িত্ব নিতে ত্রিপুরারি আথর্বকে নির্দেশ দিয়েছে কমিশন। 

তবে ভোটের সময়ে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল নতুন কোনও ঘটনা নয়। রাজ্যে আদর্শ আচরণবিধি লাগুর পর একগুচ্ছ পুলিশকর্তাদের সরিয়েছে নির্বাচন কমিশন। তালিকায় রাজ্য পুলিশের ডিজি থেকে রয়েছেন কলকাতার সিপি। এবার কমিশনের কোপে পড়লেন আইপিএস মুরলীধর শর্মা। তবে তাঁকে কোথায় বদলি করা হল, সেই বিষয়ে কিছুই জানায়নি কমিশন। শুধু তাঁর স্থানে এলেন ত্রিপুরারি আথর্ব। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি মুরলীধরকে বিধাননগরের পুলিশ কমিশনার পদে নিয়োগ করেছিল রাজ্য প্রশাসন। তাঁকে এতদিন সেই পদেই রেখেছিল কমিশন।

আরও পডুন: ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

এর আগে মুরলীধরকে ভোটের পর্যবেক্ষক হিসেবে তামিলনাড়ুতে পাঠানোর কথা ঘোষণা করেছিল কমিশন। পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় তারা। তাই বিধাননগরের পুলিশ কমিশনার পদেই এতদিন ছিলেন মুরলীধর। কিন্তু ভোটের মুখেই এবার তাঁর উপরই পড়ল কোপ। একই সঙ্গে এদিন বাগুইআটি থানার আইসিকেও সরিয়ে দিয়েছে কমিশন। এতদিন বাগুইআটি থানার দায়িত্বে ছিলেন অমিত কুমার মিত্র। তাঁকে এদিন সরিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে শ্রী সুরেন্দ্র কুমার সিংকে নরেন্দ্রপুর থানার আইসির পদ থেকে সরিয়ে দিয়েছে কমিশন। 

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের কোচবিহার পুলিশের

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর