‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ১০ দিনের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে ইরান। আর ওই ঘোষণার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘হরমুজ প্রণালিতে পুঁতে রাখা সামুদ্রিক মাইন অপসারণ করতে যৌথভাবে কাজ করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিতে হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। আর তার পরেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ভয়ঙ্কর জলমাইন পুঁতে রাখে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। অন্তত এক ডজন মাইন পাতা হয়েছিল। তবে কোন স্থানে মাইন বসানো হয়েছে তার সুনির্দিষ্ট রেকর্ড না থাকায় ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর মাইন অপসারণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ পথটি দিয়ে তেল ও অন্যান্য পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ চলাচলে আস্থা ফিরিয়ে আনতে মাইন অপসারণ অত্যন্ত জরুরি। বর্তমানে এই মাইন অপসারণের কাজে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর একটি লিটোরাল কমব্যাট শিপসহ অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। মাইন অপসারণের কাজে বিশেষভাবে সক্ষম আরও দুটি জাহাজ জাপান থেকে রওনা হয়েছে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড