Gold & Silver Price: সামান্য বাড়ল সোনা, আরও কমল রুপোর দাম

স্বস্তি দিয়ে আরও সস্তা হয়েছে রুপো। প্রতি কেজিতে দাম কমেছে ২০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই সস্তা রুপো (Silver)। শনিবার ফের কলকাতায় প্রতি কেজি রুপোর (Silver) দাম কমল আগের দিনের চেয়ে ২০০ টাকা। ফলে দীর্ঘদিন বাদে ৬০ হাজারের ঘরে নেমে এল সাধারণ মধ্যবিত্তের পছন্দের ধাতু। প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৫৯ হাজার ৮০০ টাকা। এ নিয়ে টানা চারদিন নিম্নমুখী রুপোর (Silver) দাম। চারদিনে প্রতি কেজি রুপোর দাম কমেছে ১,২০০ টাকা। তবে রুপোর দাম কমলেও এদিন সোনার (Gold) দাম সামান্য বেড়েছে।

২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দাম প্রতি গ্রামে বেড়েছে ৫ টাকা। যার ফলে প্রতি গ্রাম সোনার (Gold) দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৫ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৩৮ হাজার ৪০ টাকা। ১০ গ্রামের দাম ৪৭ হাজার ৫৫০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার ৫০০ টাকা। ২২ ক্যারেটের (22 Carat) পাশাপাশি ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) দামও আগের দিনের চেয়ে বেড়েছে। প্রতি গ্রামে বেড়েছে ৫ টাকা। আর তার ফলে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫ হাজার ১৮৭ টাকা। ৮ গ্রামের দাম ৪১ হাজার ৪৯৬ টাকা। ১০ গ্রামের দাম ৫১ হাজার ৮৭০ টাকা। ১০০ গ্রামের দাম ৫ লক্ষ ১৮ হাজার ৭০০ টাকা।

বাজার বিশেষজ্ঞদের মতে, সোনা ও রুপোয় এখনই বিনিয়োগের আদর্শ সময়। বিশেষ করে সাধারণ মধ্যবিত্তের জন্য। কেননা এর পরে যে কোনও মুহুর্তে দুই ধাতুর দাম চড়তে পারে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!