দেখতে দেখতে ৪৮-এ পা ‘লোলো’র, মোমবাতিতে ফুঁ দিতেই কালঘাম ছুটল করিশ্মার

Share:

নিজস্ব প্রতিনিধি: পায়ে পায়ে ৪৮ বছরে পদার্পণ বলিউড কি রানী করিশমা কাপুরের (Karishma Kapoor)। নব্বইয়ের দশক থেকে একের পর এক ব্লকবাস্টার হিট ছবির অন্যতম মাল্কিন করিশ্মা কাপুর। বলিউডে কাপুর বংশের রাজত্ব যুগ যুগ ধরে। তবে হ্যাঁ, কাপুর বংশের পরিচয়ে নয়। সম্পূর্ণ নিজস্ব অভিনয়ের দক্ষতার জোরে বলিউডের প্রথম সারির নায়িকার তালিকায় নিজের নাম তুলেছেন ‘লোলো’।

কখনও শাহরুখের সঙ্গে বেঁধেছেন জুটি আবার কখনও আমির খানের ‘রাজা হিন্দুস্তানী’, আবার কখনও ‘জুরওয়া’ সলমনের নায়িকা। সব নায়কের সঙ্গেই তাঁর জুটি এভারগ্রিন।

পাশাপাশি সানি দেওল, অনিল কাপুর, ববি দেওল একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে তিনি বলিউডকে দিয়েছেন একাধিক সুপারহিট ছবি। সুতরাং বলিউডের রানী বলাই চলে কাপুর বংশের বড় মেয়ে করিশ্মা কাপুরকে।

আজ তাঁর জন্মদিন, তাই সকাল থেকেই নায়িকার একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভরে উঠেছে ভক্তদের শুভেচ্ছার বন্যা। শনিবার অভিনেত্রী তাঁর জন্মদিন সেলিব্রেশনের একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

ভিডিওতে, নায়িকাকে দেখা যাচ্ছে, তাঁর জন্মদিনের কেকের মোমবাতি ফুঁ দিয়ে রীতিমতন লড়াই করতে। তাঁর পরনে ছিল ক্যাসুয়াল একটি পোশাক, আর তার উপরে স্যাশ লেখা ছিল, ‘শুভ জন্মদিন’ এবং বেলুনের পাশে পোজ দিয়েছেন নায়িকা, সেখানেও লেখা রয়েছে, “শুভ জন্মদিন লোলো।” হ্যাঁ, অভিনেত্রীর ডাক নাম লোলো। ভিডিও দেখে বোঝা যাচ্ছে, মাঝরাতেই জন্মদিনের সেলিব্রেশন হয়েছে নায়িকার।

করিশ্মা তাঁর ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাঁর অনেক বন্ধু মন্তব্য করেছেন। অমৃতা অরোরা এবং মনীশ মালহোত্রা হার্ট ইমোজি পোস্ট করেছেন। এছাড়াও নীলম কোঠারি সোনি, সোহা আলি খান, সোফি চৌধুরী এবং অন্যান্যরাও তাঁকে “শুভ জন্মদিন” শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও করিশমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁকে তাদের “পছন্দের চলচ্চিত্র তারকা” বলে অভিহিত করেছেন।

9ঝদ

জন্মদিনের আগের দিন, করিনা কাপুর খানও তাঁর দিদির সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ করিনা করিশমার সঙ্গে একটি আরাধ্য থ্রোব্যাক ছবি শেয়ার করে লিখেছেন, “আমাদের পরিবারের গর্ব” বলেছেন। কাজের ফ্রন্টে, করিশমা কাপুরকে আগামীতে ‘ব্রাউন’ ওয়েব-সিরিজে দেখা যাবে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!