নির্বিঘ্নের ভোট চলছে পাহাড়ে, সমতলে বিক্ষিপ্ত অশান্তি

সকাল ৯টা পর্যন্ত পাহাড়ে ৮ শতাংশের কিছু বেশি ও শিলিগুড়িতে ১২ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে রবিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে দার্জিলিং(Darjeeling) জেলার দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনের(Election) ভোটগ্রহণের পালা। পাহাড়ে হচ্ছে জিটিএ(GTA) বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিন্সট্রেশনের নির্বাচনের জন্য ভোটগ্রহণ আর সমতলে চলছে শিলিগুড়ি মহকুমা পরিষদের(SMP) নির্বাচনের জন্য ভোটগ্রহণের পালা। পাহাড়ে এদিন সকাল থেক্লেই আকাশ মেঘলা। মাঝে মাঝেই হচ্ছে বৃষ্টি। তাই খুব সকালে পাহাড়ের কোনও বুথেই ভিড় সেভাবে চোখে পড়ছে না। তবে সমতলের বুথগুলিতে স্বভাবিক ভাবেই ভোটগ্রহণ চলছে। পাহাড়ে ভোটগ্রহণ নিয়ে কোনও গন্ডগোলের ছবি পাওয়া না গেলেও সমতলের বেশ কিছু বুথ থেকে বিক্ষিপ্ত অভিযোগ মিলছে। এমনকি সেখানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এবারে প্রায় ১০ বছর বাদে পাহাড়ে জিটিএ’র নির্বাচন হচ্ছে। সেখানে ৪৫টি আসনের জন্য ভোটগ্রহণের পালা চলছে। তবে এবারের নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা(GJMM), জিএনএলএফ(GNLF) ও বিজেপি লড়াই করছে না। তবে ৩ দলেরই বেশ কিছু প্রার্থী নির্দল হিসাবে লড়াই করছেন। তবে এই নির্বাচনে ৪৫টি আসনেই প্রার্থী দিয়েছে হামরো পার্টি। ৩৫টি আসনে লড়াই করছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তৃণমূল ১০, সিপিএম ১১ ও কংগ্রেস ৫টি আসনে প্রার্থী দিয়েছে। মোট ৭ লক্ষ ৩২৬ জন ভোটার এবারে পাহাড়ে মোট ২৭৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। সেখানে মোট বুথের সংখ্যা ৯২২টি। এর মধ্যে রাজ্য নির্বাচন কমিশন ৫টি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছেন। পাহাড়ের এই ভোটে নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ। প্রায় সাড়ে ৩ হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে সেই নির্বাচনের জন্য। পাহাড়ের ৪টি মহকুমার মধ্যে দার্জিলিঙে ১৬, কালিম্পঙে ১৩, কার্সিয়ঙে ১৩ ও মিরিকে ৩টি আসন রয়েছে জিটিএ’র।

অন্যদিকে সমতলে এদিন ভোট হচ্ছে, মহকুমা পরিষদের ৯টি আসন, ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬ আসনে ও ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনে। ২০২০ সালে মেয়াদ শেষ হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের। কিন্তু কোভিডের জন্য সেখানে ২ বছর বাদে ভোট করানো হচ্ছে। এদিন শিলিগুড়ি মহকুমার গ্রামীণ এলাকার প্রায় ৫ লক্ষ ৩০ হাজার ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। প্রায় ৫ হাজার পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে এই নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে পালন করানোর জন্য। দার্জিলিং জেলার এই দুই গুরুত্বপূর্ণ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে হয় তার জন্য পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্ত সিল করা হয়েছে। সকাল ৯টা পর্যন্ত পাহাড়ে জিটিএ নির্বাচনে ৮ শতাংশের কিছু বেশি ও শিলিগুড়িতে ১২ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার