কোভিডের চতুর্থ ঢেউয়ের মুখে বাংলা, কড়া সতর্কতা কলকাতায়

চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের অভিমত বাংলায় কোভিডের চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে। তবে এই ঢেউ আগের মতো খুব একটা ক্ষতিকর হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু চিকিৎসক(Doctors) থেকে বিশেষজ্ঞদের অভিমত বাংলায়(Bengal) কোভিডের(Covid) চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে। তবে এই ঢেউ আগের মতো খুব একটা ক্ষতিকর হবে না। কিন্তু এই ঢেউকে খুব হালকা ভাবেও যেন কেউ না নেয়। মাস্ক(Mask) ব্যবহার করার পাশাপাশি শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে সবাইকে। সেই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ওপর জোর দিতে হবে। আর যেহেতু আগের ৩টি দফার মতো এবারেও কলকাতা(Kolkata) কার্যত শীর্ষে থাকছে কোভিড সংক্রমণের দিক থেকে তাই কলকাতার ক্ষেত্রে বেশ কিছু কড়া বিধিনিষেধও আরোপিত হয়েছে। শহরের লেক মার্কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে বোর্ড, ‘নো মাস্ক, নো এন্ট্রি’।

জানা গিয়েছে, কোভিডের তৃতীয় ঢেউয়ের ধাক্কা কমে আসার পর থেকেই বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার করা ছেড়ে দিয়েছেন। মানছেন না কোনও শারীরিক দূরত্ববিধি। ব্যবহার করছেন না হ্যান্ড স্যানিটাইজারও। আর তার জেরেই কলকাতা সহ দুই ২৪ পরগনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড। তাই চতুর্থ ঢেউয়ের শুরুর মুখেই কলকাতা সহ দুই ২৪ পরগনা জেলায় কিছু কড়া পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে প্রশাসন। মাস্ক ছাড়া রাস্তায় বার হলে জরিমানা করা শুরু করা হয়েছে কিছু এলাকায়, এমনই দাবি প্রত্যক্ষদর্শীদের। লেক মার্কেটের ‘নো মাস্ক, নো এন্ট্রি’ সেই সূত্রেই দেওয়া হয়েছে। যদিও বিশেষজ্ঞদের একাংশের দাবি, ইতিমধ্যেই দেশে চলে এসেছে করোনার চতুর্থ ঢেউ। তবে, আশার কথা, আগের মতো আর ততটা প্রাণঘাতী হবে না এই ভাইরাস। কিন্তু সাবধানের মার নেই। তাই অবশ্যই কোভিডবিধি মেনেই সবাইকে চলতে হবে।

গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দুই ২৪ পরগনা জেলায় সংক্রমণ ভয়ঙ্করভাবে বাড়তে শুরু করেছে। তার জেরে কিছুটা হলেও উদ্বেগ ছড়িয়েছে আমজনতার মহলে। যদিও চিকিৎসকদের দাবি, কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে আতঙ্কের কিছু নেই। কোভিড এবার নিমুনিয়া জ্বরের মতো আমাদের সঙ্গী হয়ে যাবে। এখন তাঁরাই হাসপাতালে ভর্তি হচ্ছেন, যাঁরা মূলত ভ্যাকসিন নেননি। ভাইরাস তার চরিত্র বদল করছে। তার জেরে আবার দেখা যাচ্ছে যারা ভ্যাকসিন নিচ্ছেন তাঁরাও কোভিডে আক্রান্ত হচ্ছেন। কিন্তু এখন প্রাণহানীর সম্ভাবনা কম। জ্বর ও ঠান্ডা লাগার অনুভূতি, গন্ধ ও স্বাদ হ্রাস পাওয়ার সমস্যা আসছে এবারের সংক্রমণেও। তবে ওমিক্রনিক ওয়েভে স্বাদ-গন্ধের অনুভূতি খুব একটা যায়নি। তাই যদি দেখেন শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পেশী বা শরীরে নানা জায়গায় ব্যথা বেশ ভোগাচ্ছে, কিংবা গলা ব্যথা, বমি বমি ভাব হওয়া, ডায়রিয়া্র মতো ঘটনা ঘটেছে তাহলে অবশ্যই কোভিডটেস্ট করাতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে