হিন্দু শিক্ষকের গলায় জুতোর মালা: ঘুম ভাঙল প্রশাসনের, তদন্ত কমিটি গঠন

অধ্যক্ষ স্বপন বিশ্বাসের গলায় জুতোর মালা পরানোকে দুঃখজনক আখ্যা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক শাহেদুল কবীর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুলিশের সামনে নড়াইলের মির্জাপুর ডিগ্রি কলেজের (Mirzapur Degree College) অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের (Swapan Kumar Biswas) গলায় জুতোর মালার পরানো ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠায় ঘুম ভাঙল প্রশাসনের। ঘটনার দশ দিনের মাথায় সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আঞ্চলিক পরিচালকের কাছ থেকে এ বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। শিক্ষকের গলায় জুতোর মালা পরানোর ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক শাহেদুল কবির চৌধুরী (Shahedul Kabir choudhury)। এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ঘটনায় ওই শিক্ষকের জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তার চাকরির বিধি-বিধান ও প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করা যেত। কিন্তু তাকে জুতা পরানোর ঘটনা দুঃখজনক।’

গত ১৭ জুন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের (Mirzapur Degree College) একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় (Rahul Deb Roy)  বিজেপি নেত্রী নূপূর শর্মাকে (Nupur Sharma) সমর্থন করে ফেসবুকে (Facebook) এক পোস্ট করে। পরের দিন ১৮ জুন ওই পোস্ট ঘিরে বেনজির ঘটনা ঘটে কলেজ চত্বরে। কলেজের কিছু পড়ুয়া ও স্থানীয় মাদ্রাসার কিছু ছাত্র কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস (Swapan Kumar Biswas) ওই হিন্দু ছাত্রকে প্রশ্রয় দিয়েছেন বলে তুলকালাম কাণ্ড বাঁধায়। পুলিশের সামনেই অধ্যক্ষ ও ছাত্রের গলায় জুতোর মালা পরিয়ে দেয় উত্তেজিত জনতা।

ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমের দৌলতে গোটা বিশ্ব পুলিশের সামনে অধ্যক্ষ স্বপন বিশ্বাসকে জুতোর মালা পরানোর ঘটনা দেখলেও নড়াইলের পুলিশ সুপার (Police Super) প্রবীর রায় (Prabir Roy) ও জেলা প্রশাসক (DC) হাবিবুর রহমান (Habibur Rahaman) সাফাই দিয়েছেন, তাদের সামনে  জুতোর মালা পরানোর ঘটনা ঘটেনি। সোমবার শাহবাগ চত্বরে স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতোর মালা পরানোর প্রতিবাদে এক সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশ থেকে পুলিশ সুপার, জেলা প্রশাসক ও স্থানীয় পুলিশ আধিকারিকদের বিচার দাবি করা হয়।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী