সেকি কাণ্ড! মুক্তির আগেই ‘লাল সিং চাড্ডা’য় আমিরের নায়িকা বদল

Share:

নিজস্ব প্রতিনিধি: কী ব্যাপার! আমির খানের (Amir Khan) নায়িকা হঠাৎ বদলে গেল কী করে? ছবি করিনা কাপুর, হঠাৎ হয়ে গেল ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং। আবার তাঁর সঙ্গে ‘লাল সিং চাড্ডা’র টাইটেল ট্র্যাকের সঙ্গেই নাচছেন নায়ক? ব্যাপারটা কী! আগামী ১১ আগস্ট মুক্তি পাবে, বহু প্রতীক্ষিত আমির খান অভিনীত চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’ (Lal Singh Chaddha)। কয়েকবছর পর ‘মিঃ পারফেক্টসনিস্ট’ এর কামব্যাক, সত্যিই ভক্তদের উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে। এই ছবি মুক্তির জন্য গভীর আগ্রহে রয়েছেন আমির খানের ভক্তরা। ছবির ট্রেলার এবং দুটি গান ইতিমধ্যেই রিলিজ করেছে। ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন, বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুর।

আর ছবি মুক্তির কয়েক মাস আগেই, আমিরকে ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংয়ের (Akshara Singh) সঙ্গে লাল সিং চাড্ডা ট্র্যাকে নাচতে দেখা গেল। অরিজিৎ সিং এবং প্রীতমের রোমান্টিক ট্র্যাক ‘ফির না এইসি রাত আয়েগি’ -তে এই জুটি জমিয়ে নাচলেন, আবার ব্যালের তালে তালে। রবিবার, অক্ষরা, আমির খানের সঙ্গে দেখা করেছিলেন। আর সেখানেই কথার ফাঁকে ফাঁকে আমিরের সঙ্গে নাচার সুযোগ পেলেন, ভোজপুরি অভিনেত্রী। অক্ষরা সিং-এর কাছে আমিরের সঙ্গে নাচ যেন স্বপ্ন সমতুল্য। একথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন। সম্প্রতি এই ভিডিওটি শেয়ার করে, অক্ষরা লিখেছেন, “আমার একটি স্বপ্ন সত্যি হয়েছে! ধন্যবাদ আমির স্যারকে এমন একটি দিন তৈরি করার জন্য, যা আমি কখনই ভুলতে পারব না!”

 

View this post on Instagram

 

A post shared by Akshara Singh (@singhakshara)

একটি ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, “এমন প্রতিভাবান মনের সঙ্গে দেখা করাও আমার কাছে সম্মানের! আমরা যে, প্রথমবার দেখা করেছি সেটা মোটেও মনে হয়নি। সবার প্রিয় আমির স্যারের সঙ্গে কাটানো, আমার জীবনের সেরা সময়। আমরা একসঙ্গে অনেক মজা করেছি, তার জন্য আপনাকে ধন্যবাদ।” লাল সিং চাড্ডা অদ্বৈত চ্যাভান পরিচালিত, টম হ্যাঙ্কসের হলিউড ফিল্ম ফরেস্ট গাম্পের অফিসিয়াল হিন্দি রূপান্তর। যেখানে অভিনয় করছেন, আমির খান, করিনা কাপুর খান, নাগা চৈতন্য এবং মোনা সিং। লাল সিং চাড্ডা ১১ আগস্ট, ২০২২-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত