মন্ত্রীর হস্তক্ষেপে অভিনব প্রতিমা বিসর্জনের সাক্ষী থাকল জলপাইগুড়ি

প্রতিবারই পাড়ার ছেলেরা মিলেই প্রতিমা বিসর্জন করতে নিয়ে যায়। কিন্তু এবারে প্রতিমা নিরঞ্জন করতে ঘাটে নিয়ে যাওয়া যাচ্ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলার সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল জলপাইগুড়ি মুহুরি পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি। পুজোও মিটেছে ভালোয় ভালোয়। কিন্তু এত বড় দুর্গা বিসর্জন দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় উদ্যোক্তাদের। ঘাটে প্রতিমা নিয়ে যাওয়ার জন্য লোকই পাওয়া যাচ্ছিল না। অবশেষে দমকল মন্ত্রী সুজিত বসুর হস্তক্ষেপে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে মাটি গলিয়ে প্রতিমা বিসর্জন করা হল রবিবার সকালে। আর এই অভিনব কায়দায় বিসর্জন দেখতে এদিন ক্লাব প্রাঙ্গনে উপচে পড়ল ভিড়।

৭০তম বর্ষে জলপাইগুড়ি মুহুরি পাড়া সর্বজনীন ৩০ ফুট উচ্চতা বিশিষ্ট দুর্গা প্রতিমা বানিয়ে ছিল। এই প্রতিমাই ছিল এবছরের জলপাইগুড়ি জেলার মানুষের কাছে সবচেয়ে বড় চমক। তাই এই ক্লাবে এবারের থিমের নামও দেওয়া হয়েছিল ‘বড় মা’। এক পুজো উদ্যোক্তা সুশান্ত সেন জানা, প্রতিবারই নতুন নতুন থিম করেন। যা দেখতে প্রচুর মানুষ আসেন। প্রতিবারই পাড়ার ছেলেরা মিলেই প্রতিমা বিসর্জন করতে নিয়ে যায়। কিন্তু এবারে প্রতিমা নিরঞ্জন করতে ঘাটে নিয়ে যাওয়া যাচ্ছিল না।

উপায় না খুঁজে পেয়ে পুজো উদ্যোক্তারা দমকলের দারস্থ হন। কিন্তু সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ এবং প্রাক্তন জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর কাছে যান তাঁরা। তারপর ওই দুই নেতা যোগাযোগ করেন দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে। মন্ত্রীর হস্তক্ষেপে দমকল দফতরের বিশেষ অনুমতি সাপেক্ষে রবিবার সকালে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে গলিয়ে দিয়ে প্রতিমা বিসর্জন করলেন।

ক্লাব সম্পাদক উত্তম বোস বলেন, ‘এত বড় মাপের প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এই শহরে নেই। ফলে সত্যিই আমরা সমস্যায় পড়ি। একবার ভাবা হয়েছিল প্রতিমাকে খণ্ড খণ্ড করে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। কিন্তু এতে আপত্তি ওঠে অনেকের। শেষমেষ মন্ত্রী হস্তক্ষেপে সুষ্ঠুভাবেই মিটল বিসর্জন পর্ব। মন্ত্রীর কাছে আমরা চিরকৃতজ্ঞ। এক দমকল আধিকারিক বলেন, ‘বিশেষ অনুমতি পেয়ে আমরা এই ধরনের বিসর্জন করলাম। সম্ভবত আগে জলপাইগুড়িতে এভাবে বিসর্জন কেউ দেখেননি।’

 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের