প্রতিপক্ষ হিরণকে নিয়ে বিস্ফোরক অভিযোগ দেবের

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর:দোরগড়ায় লোকসভা নির্বাচন।তার আগে দলের কর্মীদের নিয়ে, ভোটের রণকৌশল ঠিক করতে বিশেষ কর্মী বৈঠক। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের নিয়ে কেশপুর ব্লকের তিন নম্বর অঞ্চলে পাঁচখুরি ক্রিয়েটিভ টাওয়ারে এক সংগঠনের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত, ঘাটালের(Ghatal) তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী (Deepak Adhikari), কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ ৭ টি বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা ও ব্লকের সভাপতিরা।

বৈঠকে ভোটের আগে কিভাবে রণকৌশল সাজিয়ে, ভোট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আনা যাবে সেই নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি কেশপুরের ভোটের উপর বিশেষ নজরদারি ও দেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী জানান, কেশপুরের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। ঘাটাল লোকসভায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকার উন্নয়ন করেছে, তাতে আমরা জিতব। তবে অন্যদিকে বিরোধী প্রার্থী হিরনের প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি যেভাবে হোক ঘাটাল জিততে চাইছে।

তাই জন্য ছেলেটা পুলিশকেও উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে। বিজেপি প্রার্থী এবং তার দল কেশপুরে একটা কোন কিছু গন্ডগোল বাঁধিয়ে সন্ত্রাস সৃষ্টি করে জিততে চাইছে। পুলিশকে আমি এখন থেকে বলবো সতর্ক ভাবে থাকতে। দশ বছর ধরে যেভাবে আমি কেশপুরকে(Keshpur) শান্ত করে রেখেছি, কোনভাবেই তা নষ্ট করতে দেব না। কোন অশান্তি হবে না। কোন অভিসন্ধি বাস্তবে রূপ নেবে না। শান্তিপূর্ণভাবেই ভোট হবে কেশপুরে। সাধারণ মানুষ গণতান্ত্রিক উৎসবে মেতে উঠবে বলে জানান দেব।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের