জঙ্গলমহলে চোলাই মদের বিরুদ্ধে আবগারি দফতর ও পুলিশের ব্যাপক অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলে নির্বাচন পর্ব শান্তিপূর্ণভাবে মেটাতে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আবগারি দফতর(Excise Department)।মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বেনাগেড়িয়া, গুড়িগোট, ধোবাশোল, কুলটিকরী সহ একাধিক এলাকায় আবগারি দফতর ও সাঁকরাইল থানার যৌথ উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ওই গ্রামগুলিতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ নষ্ট করে দেয় পুলিশ।

বেআইনিভাবে গজিয়ে ওঠা চোলাই মদের ঠেক গুলিতে এদিন সাঁকরাইল থানার পুলিশ ও আবগাড়ি দপ্তরের কর্মীরা গিয়ে তল্লাশি অভিযান চালায়। ভেঙে দেওয়া হয় বেআইনি মদ তৈরির যাবতীয় উপকরণ।জানা গিয়েছে, তল্লাশি অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ, ২,৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৩০ কেজি গুড় বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ১৬ হাজার টাকা।

পুলিশ ওই গ্রামগুলিতে যাওয়ার আগেই চোলাই মদের কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। যার ফলে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। খুশি ওই এলাকার সর্বস্তরের মানুষজন। নয়াগ্রাম(Nayagram) আবগারি দফতরের আই.সি.(IC) সন্দীপ দে বলেন, চোলাই মদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। আগামীদিনেও চলবে লাগাতার। উদ্দেশ্য একটাই জঙ্গলমহলে এই নেশার বাড়বাড়ন্তকে রুখে দেওয়া।

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?