সঞ্জুর লড়াই ব্যর্থ, রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অধিনায়ক সঞ্জু স্যামসনের দুরন্ত লড়াই বিফলে গেল। মঙ্গলবার রাতে দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে হেরে গেল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২২১ রান তুলেছিলেন ঋষভ পন্থরা। জবাবে ২০১ রানেই থেমে গেল রাজস্থান রয়্যালসের ইনিংস। পর পর দুই ম্যাচ হেরে চাপে পড়ে গেলেন সঞ্জু স্যামসনরা।

জয়ের জন্য ২২২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম ওভারেই বড় ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল (৪)। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা খানিকটা সামাল দেন জস বাটলার ও রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। দুজনে জুটি বেঁধে ৬৩ রান যোগ করেন। ষষ্ঠ ওভারে বাটলারের (১৯) স্ট্যাম্প ছিটকে দিয়ে জুটি ভাঙেন অক্ষর পটেল। চার নম্বরে ব্যাট করতে নামা রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন সঞ্জু। ১১তম ওভারে রাসিক দারের বল ঠিকমতো বুঝতে না পেরে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রিয়ান (২৭)। তখনও জয়ের জন্য ১১৯ রান দরকার ছিল রাজস্থানের। শিভম দুবের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান সঞ্জু। দুজনে যেভাবে খেলছিলেন তাতে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের কপালে চিন্তার ভাঁজ গভীর হতে থাকে। শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন রাজস্থান অধিনায়ক। শেষ পর্যন্ত ১৬তম ওভারে বল করতে এসে সঞ্জুকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন মুকেশ কুমার।

৪৬ বলে আটটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৮৬ রান করে সাজঘরে ফেরেন সঞ্জু। যদিও আউটের সিদ্ধান্তে খুশি হননি রাজস্থান অধিনায়ক। ওই আউটের পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন পন্থরা। সঞ্জু আউট হওয়ার পরের ওভারে সাজঘরে ফেরেন শিভমও (২৫)। তাঁকে ফেরান খলিল আহমেদ। পরের ওভারে বল করতে এসে রাজস্থানকে জোড়া ধাক্কা দেন কুলদীপ যাদব। প্রথমে ফেরান ডোনোভান ফেরেইরা (১) ও রবিচন্দ্রন অশ্বিনকে (২)। শেষ ওভারের দ্বিতীয় বলে রভম্যান পাওয়ালকে (১৩)ফিরিয়ে রাজস্থানের জয়ের আশা শেষ করে দেন মুকেশ কুমার।শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেট খুঁইয়ে ২০১ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস। দিল্লির পক্ষে কুলদীপ যাদব, খলিল আমেদ ও মুকেশ কুমার ২টি করে উইকেট নেন। বাকি উইকেট দুটি নিয়েছেন অক্ষর পটেল ও রাসিক দার।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা