রাজস্থানকে জয়ের জন্য ২২২ রানের লক্ষ্য দিল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক- অভিষেক পোড়েল ও ত্রিস্তান স্টাবসের দাপুটে ব্যাটিংয়ের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২১ রান তুললেন ঋষভ পন্থরা। রাজস্থানের পক্ষে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন চার ওভারে ২৪ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন।

মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। চার ও ছয়ের ফুলঝুরি ছোটান। উল্টোপ্রান্তে থাকা অভিষেক পোড়েলের ভূমিকা ছিল দর্শকের। ২৩ বলেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় দিল্লি। খানিকবাদে সাতটি চার ও তিনটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পুর্ণ করেন ম্যাকগার্ক। তবে অর্ধশতরান পূর্ণের পরের বলেই সাজঘরে ফেরেন অজি ব্যাটার। তাঁকে থামান রবিচন্দ্রন অশ্বিন। পরের ওভারেই অযথা রান নিতে গিয়ে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন শাই হোপ (১)। এর পরে অক্ষর পটেলের সঙ্গে জুটি বেঁধে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান অভিষেক পোড়েল। দুজনে তৃতীয় উইকেটে ৪২ রান যোগ করার পাশাপাশি দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। অক্ষরকে (১৫) ফিরিয়ে ফের জুটি ভাঙেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

২৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক।  অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে যোগ করেন ৩৪ রান। ১৩তম ওভারে বল করতে এসে ফের ভেল্কি দেখান অশ্বিন। ফিরিয়ে দেন দুরন্ত ছন্দে থাকা অভিষেককে (৩৫ বলে ৬৫)। দিল্লির অধিনায়ক ঋষভ ১২ বলে ১৫ রান করে যুজবেন্দ্র চহালের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এর পরে ষষ্ঠ উইকেটে ত্রিস্তান স্টাবস ও গুলাবদিন নাইব ৪৫ রান যোগ করেন।ট্রেন্টের বলে ফেরেন গুলাবদিন (১৯)। শেষ ওভারে সন্দীপ শর্মার বলে পর পর দুই ছক্কা হাঁকানোর পরে তৃতীয় বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টাবস (১৯ বলে ৪১)। শেষ পর্যন্ত ২২১ রানে পৌঁছয় দিল্লি। রাসিক দার ৮ রান করে শেষ বলে রান আউট হন। কুলদীপ যাদব ৫ রানে অপরাজিত থাকেন।

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু