সর্বনাশ! টাকার দামে ভয়াবহ পতন, সব রেকর্ড ভেঙে তছনছ

ডলার প্রতি টাকার দাম কমে দাঁড়াল ৭৯ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পরে গেল টাকার (Rupee) দাম। শুধু পড়েছে বললে কম বলা হবে। দামের পতনে অতীতের সব রেকর্ড ভেঙে তছনছ হয়ে গিয়েছে।  দিনের শেষে দেখা গেল ডলার (dollar) প্রতি টাকার দাম কমে দাঁড়াল ৭৯ টাকা। বুধবার বাজার খোলার সময় ডলার (dollar) প্রতি টাকার (Rupee)দাম ছিল ৭৮.৮৬। তখনই আন্দাজ করা গিয়েছিল বেলা বাড়তে টাকার (Rupee)দাম আরও পড়বে। কিন্তু দিনের শেষে সেটা যে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, সেটা কেউ আন্দাজ করতে পারেনি। দিনের মাঝামাঝি সময়ে টাকার দাম ছিল ৭৮.৯৮৫ ডলার(dollar)। আর বাজার বন্ধের সময় ডলার পিছু টাকার দাম গিয়ে দাঁড়াল ৭৯ টাকায়। 

সংখ্যাগরিষ্ঠ বাজার বিশেষজ্ঞদের মতে, টাকার দামে পতনের জন্য অনেকটাই দায়ী ভারতীয় রিজার্ভ ব্যাংক। ডলার (dollar) প্রতি টাকার দামের ওপর প্রভাব ফেলছে আন্তর্জাতিক বাজার। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) উচিত অবিলম্বে দৃষ্টিভঙ্গী বদলের। নীতি হওয়া উচিত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে। না হলে আগামীদিনে ডলারের তুলনায় টাকার দাম আরও পড়বে।  

খুব বেশিদিনের কথা নয়। এই জুন মাসের গোড়ার দিকে ডলারের (dollar) তুলনায় টাকার দাম অনেকটাই পড়ে গিয়েছিল। পড়েছিল সূচক। সে দফায় ডলার (dollar)প্রতি টাকার দাম কমে হয়েছিল ৭৮.৮৯। আর তার আগের সপ্তাহে বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭৭.৮৩২৫।

এদিকে, সূচক পতনের মধ্যে দিয়ে শেষ হল বুধবারের বেচা-কেনা। বম্বে স্টক এক্সেচেঞ্জর সূচক ১৫০ পয়েন্ট পড়ে বন্ধ হয় ৫৩. ০২৭ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ৫১ পয়েন্টে কমে বন্ধ হয় ১৫, ৭৯৯ পয়েন্টে। 

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!