বিজেপির বাজিমাত, বাংলায় ধাক্কা ‘বাংলার বাড়ি’র কাজে

এ রাজ্যে আপাতত আবাস যোজনায় নতুন তালিকা তৈরি করা বন্ধ রাখতে হবে। প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। খুশ বঙ্গ বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে কেন্দ্রের একাধিক প্রকল্পের নাম বদল করে সেই টাকা দিয়ে বাংলায় রাজ্য সরকার তাদের নিজেদের প্রকল্প চালাচ্ছে। আর তার জেরে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। মানুষের ধারনা হচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার আদতে বাংলার মানুষের জন্য কিছুই করছে না। যা করছে তা রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। আর এই প্রতিফল ঘটছে একের পর এক নির্বাচনে। তৃণমূল জিতছে আর বিজেপি হারছে। বঙ্গ বিজেপি নেতাদের তরফে বারংবার এই অভিযোগ পেয়ে শেষে চলতি মাসেই নড়চড়ে বসেছে মোদি সরকার। চলতি মাসেই তাঁরা চিঠি দিয়ে নবান্নকে জানিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে টাকা পাঠানো হচ্ছে সেই টাকায় নির্মীত বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার(Pradhanmantri Awas Yojna) নাম রাখতেই হবে। সেখানে ‘বাংলার বাড়ি’(Banglar Bari) নাম রাখা যাবে না। আর সেই সিদ্ধান্তের পরে পরেই মুখ্যমন্ত্রী বুধবার দুর্গাপুর থেকে জানিয়ে দিলেন আপাতত এ রাজ্যে আপাতত আবাস যোজনায় নতুন তালিকা তৈরি করা বন্ধ রাখতে হবে। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকেই বিজেপি তাঁদের বাজিমাত হিসাবেই দেখছে।  

ঠিক কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী? এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রামীন রাস্তা, বাংলার বাড়ি, ১০০ দিনের কাজ, অনেক সমস্যা। ৬ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না শ্রমিকরা। যেখানে ১৫ দিনের মধ্যেই টাকা দেওয়ার কথা। প্রকল্পের নামের কারণে কেন্দ্রের থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। প্রতিবছর বাংলার বাড়ি প্রকল্পে কত বাড়ি দেওয়া হবে, সেই সংক্রান্ত একটি তালিকা তৈরি করে কেন্দ্র। কিন্তু চলতি বছরে তা করা হয়নি। কেন্দ্র সহযোগিতা না করলে নতুন করে কাজ করা যাবে না। রাজস্থানে(Rajasthan) যদি রাজস্থানের বাড়ি হতে পারে, তাহলে বাংলায় বাংলার বাড়ি হবে না কেন? গুজরাত(Gujrat) যদি নিজেদের নামে এই প্রকল্প চালাতে পারে, উত্তরপ্রদেশ যদি পারে, তাহলে বাংলা করলে দোষ কোথায়? রাজস্থানের প্রকল্প যদি সেখানকার নামে হয়, তাহলে বাংলা আমাদের জন্মভূমি, সেখানকার প্রকল্প কেন ‘বাংলার বাড়ি’ হবে না। এই প্রকল্পের কাজে ৪০ শতাংশ অর্থ রাজ্য ব্যায় করে। কোন অপরাধে আমাদের অপরাধী করা হল? আমি আগে গিয়ে একটু কথা বলে দেখি! আমরা কী অপরাধে অপরাধী সেটা একটু জানি। তবে যে কাজগুলি চলছে তা সম্পন্ন করা হবে। ডিএমদের আমার অনুরোধ, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পায়। সেই টাকায় তারা রাস্তা করবে। রাজ্য সরকার পৃথক ভাবে যে তহবিল গ্রামীণ এলাকার রাস্তা তৈরির জন্য দেয় তা আপাতত খরচ হবে আবাস যোজনার খাতে।’

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?

হঠাৎ জীবনে প্রাক্তনের এন্ট্রি, কর্মক্ষেত্রে মাথা গরম করবেন না, বিপদ বাড়তে পারে…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়