ফের ভাঙল রেকর্ড, পড়ল টাকার দাম, সঙ্গে সূচকও

ডলার প্রতি টাকার দাম ৭৯.১১ টা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের পড়ে গেল ডলারের তুলনায় টাকার (Rupee) দাম। শুক্রবার, সপ্তাহের শেষ বেচা-কেনার দিনের শুরুতে ডলার (Dollar) প্রতি টাকার দাম পাঁচ পয়সা কমে দাঁড়ায় ৭৯.১১ টা। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় ডলার (Dollar) প্রতি টাকার দাম ছিল ৭৮.৯৬ টা। আর তার আগের দিন ৭৮.৯৮ টা। আর বুধেও ডলারের (Dollar) তুলনায় টাকার (Rupee)দাম ছিল ৭৮.৯৬টা। বৃহস্পতিবার ডলারের তুলনায় টাকার দাম পড়েছিল তিন পয়সা। 

টাকার দামের পাশাপাশি পতনের সাক্ষী ছিল বম্বে শেয়ার বাজারও। বাজার খোলার সঙ্গে সঙ্গে বম্বে (BSE) স্টক এক্সচেঞ্জের সূচক ৩৩১ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৫২, ৬৮৮ পয়েন্টে। শতাংশের হিসেবে ০.৬২। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক এক ধাক্কায় ১১৩ পয়েন্ট (০.৭১ শতাংশ) পড়ে দাঁড়ায় ১৫, ৬৬৮ পয়েন্টে। 

বম্বে (BSE) স্টক এক্সচেঞ্জের ৩০ সংস্থার শেয়ারের দাম অস্বাভাবিক হারে কমে যায়। সপ্তাহের শেষ কেনা-বেচার দিনে সব থেকে বেশি ক্ষতির মুখ দেখতে হয়েছে টাইটানকে। ক্ষতির মুখ দেখতে হয়েছে ডা. রেড্ডি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, কোটাক মাহিন্দ্রা, এইচডিএফসি,  বাজাজ ফাইনান্স, ভারতীয় স্টেট ব্য়াঙ্ক, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, সান ফার্মা। 

কিছুটা হলেও লাভের মুখ দেখেছে এশিয়ান পেন্টস, টেক মাহিন্দ্রা, টিসিএস, টাটা স্টিল, আল্ট্রা ট্রেক সিমেন্ট, উইপ্রো, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। দিনের শেষে বাজার কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। অনেকেই মনে করছেন, বাজার বিশেষজ্ঞদের মতে, টাকার দামে পতনের জন্য অনেকটাই দায়ী ভারতীয় রিজার্ভ ব্যাংক। ডলার (dollar) প্রতি টাকার দামের ওপর প্রভাব ফেলছে আন্তর্জাতিক বাজার।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!