সেকি কাণ্ড! দাদা-বৌদির বিরিয়ানি খেতে চাইছেন হৃত্বিক, আবদার জ্যোমেটোর কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের ‘দাদা-বৌদি’র বিরিয়ানির দোকান এখন গোটা দেশ খ্যাত। সেই প্রমাণই পাওয়া গেল সম্প্রতি একটি বিজ্ঞাপনে। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে, জনপ্রিয় বলিউড তারকা হৃত্বিক রোশনের একটি বিজ্ঞাপন। আর সেখানেই তাঁকে বলতে শোনা গিয়েছে যে, তিনিও দাদা-বৌদি’র বিরিয়ানির দোকান থেকে অর্ডার দিয়েছেন বিরিয়ানির। আর হৃত্বিক রোশনের মুখে এই কথাটা শুনে রীতিমতো তাজ্জব বনে গিয়েছে সকলেই। আরও একধাপ যেন জনপ্রিয়তা বেড়ে গিয়েছে ব্যারাকপুরের ‘দাদা-বৌদ বিরিয়ানি’র দোকানে। আর এই বিখ্যাত বিজ্ঞাপনটি হল,’Zomato’ কোম্পানির।

সম্প্রতি, জ্যোমাটোর এই বিজ্ঞাপনের আসল তথ্য সামনে এসেছে। কিন্তু এই বিষয়ে দাদা-বৌদি বিরিয়ানির কর্ণধার সঞ্জীব সাহার বক্তব্য? একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন, সম্প্রতি ঋত্বিক রোশনের Zomato বিজ্ঞাপনটিতে, অভিনেতাকে একটি দুষ্কৃতী দলের সর্দার হিসেবে দেখা গিয়েছে। আর তিনি জ্যোমাটো থেকে খাবার অর্ডার করছেন। অন্যান্য দুষ্কৃতীরা তেড়ে এলে হৃত্বিক বলেন, “দাদা বৌদির বিরিয়ানি থেকে তিনি বিরিয়ানি অর্ডার করেছিলেন।” আর বিরিয়ানির বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসা মাত্রই বাঙালি বিরিয়ানিপ্রেমীরা একেবারে দেদার শেয়ার করেছেন ভিডিওটি। তাঁদের কথায়, দাদা বৌদি বিরিয়ানির বিজ্ঞাপন করছেন হৃত্বিক। তার মানে দাদা-বৌদির ঐতিহ্য এখন জাতীয়স্তরেও। কিন্তু, বিষয়টি আসলে কী? তাহলে কী Zomato সংস্থা তাঁদের এবার প্রচারের মাধ্যম হিসেবে ব্যারাকপুরের ‘দাদা-বৌদ’র দোকানকে বেছে নিলেন। না আদতে তা নয়!

সম্প্রতি নিজেদের ব্র্যান্ডের প্রচারে Zomato যে বিজ্ঞাপনটি প্রকাশ করেছেন, সেখানে ব্যবহার করা হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) টেকনলজি। অর্থাৎ শহরের বড় বড় রেস্তোরাঁ, জনপ্রিয় খাবারের দোকানগুলির একটি তালিকা তৈরি করেছিল জ্যোমাটো। আর এলাকা ভিত্তিক যিনি এই বিজ্ঞাপন দেখছেন তাঁর শহর এবং এলাকা বুঝে AI-র মাধ্যমে নিকটবর্তী রেস্তোরাঁর নাম শোনা যাবে হৃত্বিকের কণ্ঠে। আর এই জনপ্রিয় রেস্তোরাঁগুলোর তালিকায় নাম উঠে এসেছিল ‘দাদা বৌদি বিরিয়ানি’-রও। আর হৃত্বিকের মুখে এই রেস্তোরাঁর নাম শুনে আনন্দে ডগমগ এই রেস্তোরাঁর কর্ণধারের। তিনি বলেন, হৃত্বিকের গলা থেকে রেস্তোরাঁর নাম শুনে দারুন লেগেছে। আসলে তাঁর কথায়, জ্যোমাটোর সঙ্গে পাঁচ বছর ধরে যুক্ত দাদা বউদি বিরিয়ানি। আর এই অনলাইন অ্যাপগুলির জন্য ব্যবসাও দারুণ বেড়েছে রেস্তোরাঁর। তবে এই বিজ্ঞাপনের জন্যে দাদা বৌদি বিরিয়ানির সংস্থাকে কোনও অর্থ খরচ করতে হয়নি। জ্যোমাটোর ‘Brand Ambassador’ হলেন হৃত্বিক রোশন।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!