অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টির জেরে আটকে বাংলার ১৬ বাসিন্দা

এনডিআরএফ সূত্রে খবর, অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টির জেরে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  মেঘ ভাঙা বৃষ্টির জেরে অমরনাথে আটকে পড়েছেন এ রাজ্যের ১৬ জন। অমরনাথে নদীর স্রোতের তোড়ে ভেসে গিয়েছেন একাধিক ব্যক্তি। এখনও পর্যন্ত নিখোঁজ বহু। অমরনাথে গিয়ে বড় বিপর্যয়ের জেরে আটকে পড়েছেন বঙ্গের ১৬ জন বাসিন্দা। এনডিআরএফ সূত্রে খবর, অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টির জেরে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪০ জন।

আটকে পড়াদের মধ্যে রয়েছেন ধূপগুড়ির ৬ যুবক, কলকাতার ৮ জন এবং পুরুলিয়ার ২ জন। আটকে পড়েছেন বিপুল ঘোষ নামে কলকাতার লেকটাউন দক্ষিণদাঁড়ির এক বাসিন্দা। গত ৫ জুলাই রাতের জম্মু তাওয়াই এক্সপ্রেসে চেপে ওঠেন বিপুল। ৪৫ বছর বয়সী বিপুল পেশায় ব্যবসায়ী। বিপুলের সঙ্গে ছিলেন কেষ্টপুরের সাত জন এবং পুরুলিয়ার দুই জন। শুক্রবার রাতে বিপুল ঘোষ কলকাতায় লেকটাউনের বাড়িতে যোগাযোগ করে জানান, তারা আপাতত পহেলগাঁও বেস ক্যাম্পে রয়েছেন। নিরাপদে রয়েছেন বলেও জানান। বেসক্যাম্প থেকে কোনওভাবে ফেরার উপায় নেই বলে জানিয়েছেন ওই ব্যক্তি। তারা ভারতীয় সেনাবাহিনীর সাহায্যের অপেক্ষায় রয়েছেন।

অন্যদিকে ধুপগুড়ির ৬ যুবক সোমবার ট্রেনে চেপে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পুজো দেওয়ার জন্য তাঁরা যখন হাঁটা শুরু করেন, সেই সময় আচমকা মেঘ ভাঙা বৃষ্টি নামে। তার জেরে আটকে পড়েন ৬ জন। ইতিমধ্যে তাঁদেরকে ফিরিয়ে আনার জন্য জলপাইগুড়ি জেলা প্রশাসন তৎপরতা শুরু করেছে। আটকে পড়া ধুপগুড়ির ৬ জনের নাম যথাক্রমে – অজয় ঘোষ, দেবব্রত সরকার, অপু পাল, অপু ভাওয়াল, শুভজিৎ পাল, বিধান সাহা। তাঁরা সকলেই পেশায় ব্যবসায়ী। অজয়ের মা জয়ন্তী ঘোষ বলেন, ‘৬ জন সোমবারে রওনা দিয়েছিল। আচমকা ওদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টিভিতে ধসের খবর দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে ফোনে কথা হয়েছে ছেলের সঙ্গে। ছেলের অবস্থা খুব ভালো না। জ্বর এসেছে। আপাতত ক্যাম্পে রয়েছে’। অমরনাথে গিয়ে আটকে পড়া সকল ব্যক্তির পরিবারের এখন একটাই চাওয়া, ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক তাঁদের।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে