বঙ্গ বিজেপির ‘মাসোহারা’ বন্ধ করে দিলেন নাড্ডা

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা বঙ্গ বিজেপির হাতে তুলে দিয়েছে বিগত ৩ বছরে তার কোনও হিসাবই নাকি দিতে পারেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার বার বার অভিযোগ তোলে যে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পে পাঠানো টাকা কোথায় কীভাবে খরচ করা হচ্ছে তার কোনও হিসাব দেয় না নবান্ন। বার বার সেই হিসাব চেয়ে পাঠালেও নাকি তা দেওয়া হয়নি। কিন্তু যারা নিজেরা বাংলার সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন তাঁরা নিজেরা কেমন? তাঁদের দলের নেতারাও তো একই রোগে ভুগছেন। আর ভুগছেন বলে এখন কী সুন্দর ‘দাওয়াই’-ও পাচ্ছেন। বঙ্গ বিজেপির(Bengal BJP) ‘মাসোহারা’ বন্ধ করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই পদক্ষেপ করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির নির্দেশে। বঙ্গ বিজেপি সূত্রে অন্তত তেমনটাই জানা গিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা বঙ্গ বিজেপির হাতে তুলে দিয়েছে বিগত ৩ বছরে তার কোনও হিসাবই নাকি দিতে পারেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর তার জেরেই ‘মাসোহারা’(Monthly Salary) বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নাড্ডা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে থেকেই বঙ্গ বিজেপিকে কাঁড়ি কাঁড়ি টাকা পাঠানো হয়েছে। সেই টাকা পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যখন যে টাকা চেয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, তখনই সেই টাকা পাঠানো হয়েছে দিল্লি(Delhi) থেকে বাংলায়। একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ও ভোটের সময়ে সেই প্রক্রিয়া কার্যত সুনামির আকার ধারণ করেছিল। কিন্তু কোটি কোটি টাকা পাঠানো হলেও সেই টাকা কোন খাতে কার মাধ্যমে কেন খরচ করা হচ্ছে তার কোনও হিসাবই রাখেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর এখন যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলের তহবিলের অডিট(Audit) করাতে শুরু করেছেন তখন বঙ্গ বিজেপির তরফে না কেউ কোনও হিসাব দিতে পাচ্ছে না কোনও ফর্দ দেখাতে পারছে। আর সেই কারণে হিসাব মিলছে না খোদ বিজেকির কেন্দ্রীয় তহবিলের অডিটেও। আর এই সব কারণেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(J P Nadda) নির্দেশে বঙ্গ বিজেপির ‘মাসোহারা’ বন্ধ করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তার জেরেই বন্ধ হয়ে গিয়েছ সব ফুটুনিও। তবে সূত্রে জানা গিয়েছে বঙ্গ বিজেপির মাসোহারার ব্যবস্থা এখন নাকি নিজের পকেট থেকে যুগিয়ে চলেছে তৃণমূল ছুট এক দলবদলু নেতা।

তবে তারপরেও বঙ্গ বিজেপিতে এখন ত্রাহি মাম ত্রাহি মাম দশা শুরু হয়ে গিয়েছে ‘মাসোহারা’ বন্ধ হয়ে যাওয়ায়। কেননা দিল্লি থেকে টাকার থলি না আসায় দলের রাজ্যে নেতৃত্ব এখন জেলা নেতৃত্বকে কোনও আর্থিক সাহায্যই করতে পারছে না। সূত্রে এটাও জানা গিয়েছে, সাম্প্রতিক কালে নাড্ডা যে রাজ্য সফরে এসেছিলেন তার খরচও নাকি মেটাতে পারছে না বঙ্গ বিজেপি নেতৃত্ব। রাজারহাটের অভিজাত হোটেলের বিল বকেয়া। ন্যাশনাল লাইব্রেরিতে খানাপিনার আয়োজক ছিলেন যাঁরা, তাঁরা টাকা পাননি। প্রায় প্রতিদিনই পাওনাদাররা রাজ্য অফিসে এসে তাগাদা দিচ্ছেন বকেয়া টাকার জন্য। পাশাপাশি রাজ্য পার্টির একাধিক উইং কয়েক লক্ষ টাকা বিল ধরিয়ে বসে রয়েছে। আর্থিক অনটনের কারণে কোনও বিলই ছাড়া হচ্ছে না। নেতাদের গাড়ির বিল, চালকদের বেতন সহ হাজারো দেনার দায়ে জর্জরিত বিজেপির রাজ্য কমিটি। এভাবে চললে যে ২০২৪ এর লড়াইটা মাঠে নেমেও লড়া যাবে না সেটা বিলক্ষণ জানেন পদ্মপার্টির নেতারা।

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় সর্দি-কাশিতে অস্থির? তেজপাতার জলে চুমুক দিলেই মিলতে পারে আরাম