কলকাতা ও শহরতলিতে কমছে মোবাইল গ্রাহক

ট্রাইয়ের দেওয়া তথ্য বলছে, কলকাতা ও শহরতলিতে হু হু করে নামছে মোবাইল গ্রাহক সংখ্যা। ১৫ মাসে প্রায় ২৩ লক্ষ গ্রাহক সংযোগ ছেড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আচ্ছেদিন’ এর নমুনা এবার মোবাইল সংযোগের ক্ষেত্রেও। দেশের স্বশাসিত টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া(TRAI) বা ট্রাইয়ের দেওয়া তথ্য বলছে, কলকাতা(Kolkata) ও শহরতলিতে হু হু করে নামছে মোবাইল গ্রাহক(Mobile Users) সংখ্যা। ২০২১ সালে এই এলাকায় মোবাইল সংযোগ ছেড়েছিলেন ১৮ লক্ষ ১২ হাজারের বেশি গ্রাহক। চলতি বছরেও সেই সঙ্কট বহাল রয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ শে মার্চ পর্যন্ত ১৫ মাসে কলকাতা ও শহরতলিতে মোবাইল সংস্থাগুলি প্রায় ২৩ লক্ষ ৯৫ হাজার গ্রাহক হারিয়েছে। কলকাতা ও শহরতলি বাদে রাজ্যের অন্যান্য জায়গায় গত বছর মোবাইল গ্রাহকের সংখ্যা বেড়েছিল। কিন্তু  চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ শে মার্চ পর্যন্ত তা ফের কমতির দিকে। এই তিন মাসে জেলাগুলিতে ৯২ হাজার গ্রাহক কমেছে।

বাংলায় মোবাইলদের গ্রাহকেরা দু’টি টেলিকম সার্কেলে বিভক্ত রয়েছেন পরিষেবার ভিত্তিতে। কলকাতা সার্কেল এবং বেঙ্গল সার্কেল। ট্রাইয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ জানুয়ারি কলকাতা সার্কেলে গ্রাহক ছিল প্রায় ২ কোটি ৬২ লক্ষ। গত মার্চের শেষে তা ২ কোটি ৩৮ লক্ষে নেমে যায়। অন্যদিকে, বেঙ্গল সার্কেলে গত বছর ১ জানুয়ারি গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৪৯ লক্ষ। বছর শেষে এই সার্কেল ২৪ লক্ষ গ্রাহক বাড়াতে সক্ষম হলেও চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে তা আবার কমে যায়। কিন্তু কেন কমে যাচ্ছে গ্রাহক? ওয়াকিবহালদের অভিমত, এর নেপথ্যে রয়েছে মূল্যবৃদ্ধির কাঁটা। নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসের দাম তো বেড়েইছে, সেই সঙ্গে বেড়েছে গ্যাসের দাম, পেট্রোল ও ডিজেলের দামও। পাশাপাশি গত ১ বছরে ধাপে ধাপে বেড়েছে মোবাইলের খরচও। প্রিপেইড(Pre Paid) প্ল্যানে ছোট অঙ্কের রিচার্জ তো বন্ধ হয়েই গিয়েছে, সেই সঙ্গে প্রায় দেড়গুণ খরচ বেড়েছে আনলিমিটেড কল ও ডেটার ‘কম্বোপ্যাক’(Combo Pack)-এর। আর এত খরচ টানতে না পারার জেরেই গ্রাহকেরা মোবাইলের সংযোগ ছেড়ে দিচ্ছেন।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন