‘ইভটিজিংয়ের শিকার, আমার কাছে দিল্লী থেকে মুম্বই বেশি নিরাপদ’: Sanya Malhotra

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লীর থেকে মুম্বই বেশি নিরাপদ, বিস্ফোরক দাবি অভিনেত্রী সানিয়া মালহোত্রার। কোন প্রসঙ্গে দিল্লিকে নিরাপদ নয় বললেন সানিয়া, সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। অভিনেত্রী সানিয়াকে পরবর্তীতে দেখা যাবে, অভিনেতা রাজকুমার রাও-এর বিপরীতে ‘HIT – দ্য ফার্স্ট কেস’-এ। যেটি ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলেগু সুপারহিট ছবির হিন্দি সংস্করণ। এই ছবিটি তেলেঙ্গানা রাজ্যের হোমিসাইড ইন্টারভেনশন টিমের (এইচআইটি) একজন পুলিশ অফিসার বিক্রম জয়সিং-কে অনুসরণ করে আবর্তিত হয়েছে, যাকে একটি অল্পবয়সী মেয়ের নিখোঁজ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল।

এই ছবির বিষয়ে আরও জানতে হলে, অবশ্যই ছবিটি দেখতে হবে। সম্প্রতি এই ছবির বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সানিয়া মালহোত্রা প্রকাশ করেছেন যে, কেন তিনি মুম্বইয়ের তুলনায় দিল্লিকে বেশি ‘UnSafe’ মনে করেন! “দিল্লির তুলনায় মুম্বই বেশি নিরাপদ” প্রসঙ্গে সানিয়া জানান, তিনি মুলত দিল্লির বাসিন্দা। তাও কেন নিজের বাসভূমিকে নিয়ে এহেন বিস্ফোরক মন্তব্য তাঁর? তাঁর কাছে মুম্বইয়ের তুলনায় দিল্লী বেশি ‘Unsafe’। অভিনেত্রী বলেন, “আমি দিল্লি থেকে এসেছি। কিন্তু আমি দিল্লির চেয়ে মুম্বইকে বেশি পছন্দ করি। তবে মুম্বইকে পছন্দ করার একটি খুব ভাল কারণ রয়েছে। সেটি হল, আমি মুম্বই থাকাকালীন নিজেকে নিয়ে বেশি নিরাপদ বোধ করি। কারণ আমার মনে হয় না যে, দিল্লিতে এমন একজন মহিলাও আছেন যিনি ইভটিজিংয়ের মুখোমুখি হননি। দিল্লির উন্নতি হয়েছে কি না আমার জানা নেই, কিন্তু আমি সেখানে নিরাপদ বোধ করি না।”

 

এই কারণেই দিল্লির থেকে মুম্বইকে বেশি নিরাপদ মনে করেন সানিয়া। HIT – দ্য ফার্স্ট কেস হল, ২০২০ সালের একটি তেলেগু ছবির রিমেক। ছবিটি পরিচালনা করেছেন ডাঃ সাইলেশ কোলানু, যিনি তেলেগু ছবিটিও পরিচালনা করেছিলেন। তেলেগু ফিল্ম ‘HIT’ এর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, বিশ্বক সেন এবং রুহানি শর্মা। আর এই ছবির হিন্দি রিমেকে রাজকুমার রাওকে পুলিশের ভূমিকায় দেখা যাবে।

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’