খাবার অর্ডারে বাড়তি খরচে লাগাম, Rapido-র ফুড ডেলিভারি সংস্থার পরিষেবা শুরু কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবার অর্ডার করতে গিয়ে রেস্তরাঁর মেনুতে লেখা দামের চেয়ে বেশি টাকা গুনতে হয় অনেক সময়। ডেলিভারি চার্জের পাশাপাশি প্ল্যাটফর্ম ফি, অতিরিক্ত ফি সব মিলিয়ে বিলের অঙ্ক বেড়ে যায় বেশ খানিকটা। এবার সেই হিসেবেই বদল আনতে কলকাতার খাদ্যরসিকদের জন্য নতুন পরিষেবা নিয়ে হাজির Rapido। শহরে চালু হল সংস্থার ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘Ownly’। সবচেয়ে বড় আকর্ষণ, এখানে দিতে হবে না কোনও প্ল্যাটফর্ম ফি। অর্থাৎ, রেস্তরাঁর মেনুতে খাবারের যে দাম, সেই দামেই অর্ডার করতে পারবেন ক্রেতারা। তবে কীভাবে কাজ করবে এই নতুন অ্যাপ? অন্যান্য ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের থেকে কতটা আলাদা Ownly?

কী সুবিধা মিলবে Ownly-তে? 

Rapido-র দাবি, তাদের এই নতুন প্ল্যাটফর্ম Zero Platform Fees মডেলে কাজ করবে। সাধারণত অনলাইনে খাবার অর্ডার করলে খাবারের দাম ও ডেলিভারির চার্জের পাশাপাশি প্ল্যাটফর্ম ফি-ও দিতে হয়। ফলে রেস্তরাঁর মেনুতে উল্লেখ করা দামের তুলনায় চূড়ান্ত বিল অনেকটাই বেড়ে যায়। Ownly-তে সেই অতিরিক্ত প্ল্যাটফর্ম ফি দিতে হবে না। সংস্থার বক্তব্য, খাবারের দাম এবং প্রযোজ্য ডেলিভারি চার্জ ছাড়া আলাদা কোনও খরচ থাকবে না। শুধু ক্রেতারাই নন, এই পরিষেবায় রেস্তরাঁগুলিও উপকৃত হবে বলে দাবি Rapido-র। সংস্থার বক্তব্য, Zero Commission Fees মডেলের কারণে রেস্তরাঁগুলিকে প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য আলাদা কমিশন দিতে হবে না। ফলে তাদের লাভের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কমিশনের চাপ না থাকায় খাবারের দামও তুলনামূলক কম রাখা সম্ভব হবে। 

আরও পড়ুন: আদালত অবমাননার মামলায় স্বস্তি কুণালের, হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কলকাতায় কীভাবে মিলবে পরিষেবা?

হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে পরিষেবা চালুর পর এবার কলকাতায় নিজেদের পরিষেবা চালু করল Rapido। শহরে খাবার পৌঁছে দিতে সংস্থার নিজস্ব Location Intelligence System এবং ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করবে Ownly। Android ও iOS দুই ধরনের স্মার্টফোনেই অ্যাপটি ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই কলকাতায় একাধিক জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে Rapido। কম খরচে খাবার অর্ডারের সুযোগ কতটা জনপ্রিয় হয়, এখন সেটাই দেখার। 

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা

চিনকে চাপে রাখতে AI প্রযুক্তি সুরক্ষায় আমেরিকার সঙ্গে হাত মেলাল নয়াদিল্লি