এই মুহূর্তে

শেষ রক্ষা হল না, ৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক অপরাধী অবশেষে গ্রেফতার

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক ছিলেন অপরাধী। তবুও শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়লেন বাংলাদেশের ঝালকাঠির নলছিটির বাসিন্দা বাদল হাওলাদার। বয়স ৫২ বছর। মঙ্গলবার সকালে তাঁকে বাংলাদেশ আদালতে তোলা হবে।

সালটা ছিল ২০১৪ সাল।বাংলাদেশের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদক(গাঁজা)মামলায় বাদলকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিল দেশটির আদালত। শাস্তি ও জরিমানা এড়াতে এরপর থেকে পলাতক ছিলেন তিনি। এভাবেই কেটে যায় বছরের পর বছর। অবশেষে গতকাল সোমবার গভীর রাতে বাংলাদেশের কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে বাদলকে গ্রেফতার করা হয়।

এই নিয়ে বাংলাদেশের নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ১০ বছর পলাতক থাকার পর অপরাধী বাদল বাড়িতে আসে। কিন্তু তার বাড়ি ফেরার খবর রটে যায়। গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় পুলিশ। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত অপরাধী ১৩ বছর পর হদিশ পাওয়া গিয়েছিল। এরপরই তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত অপরাধীর বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ