১১ জনকে ধর্ষণ করে খুন, ১২ বছরেও ফাঁসির সাজা কার্যকর হয়নি ধর্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৮ বছর বয়সী নাবালিকা রামিসা আক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলাদেশ। শিশুকন্যাকে যেভাবে খুন করা হয়েছে তা জানার পর শিউড়ে উঠেছেন অনেকেই। অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি করেছে রামিসার পরিবার। তবে বাংলাদেশের শাসনব্যবস্থার হাল দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন রামিসার ধর্ষক-খুনির কি হবে? শাস্তি পাবে তো?  কারণ, দেশে এমন বহু আলোচিত ও স্পর্শকাতর অপরাধের বিচার প্রক্রিয়া বছরের পর বছর ধরে ঝুলে রয়েছে। শুধু তাই নয় চূড়ান্ত সাজা কার্যকর হতেও কেটে যাচ্ছে যুগের পর যুগ।

রাজধানীর মিরপুরের পল্লবীতে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। জঘন্য অপরাধের বিচারের দাবিতে রাজধানীজুড়ে চলছে নানা প্রতিবাদী কর্মসূচি ও বিক্ষোভ। রবিবার (২৪ মে) সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান  বলেছেন দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্তকে দ্রুত শাস্তি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও সাধারণ মানুষের মনে কাটছে না শঙ্কা। বিগত দুই দশকের ইতিহাস পর্যালোচনা করে অনেকেই রামিসা হত্যার দ্রুত বিচার পাওয়া নিয়ে গভীর সংশয় প্রকাশ করছেন। 

 রামিসার হত্যাকারীকে শাস্তি দেওয়ার দাবিতে যখন উত্তাল বাংলাদেশ তখন সামনে এসেছে বহুল আলোচিত ও চর্চিত চাঁদপুরের ‘সিরিয়াল কিলার’ রসু খাঁ-এর নাম। মিরপুরের সাম্প্রতিক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সংবাদ মাধ্যমে রসু খাঁর অপরাধ নতুন করে আলোচনায় উঠে এসেছে। অভিযোগ রয়েছে, রসু খাঁ একাই ১১ জন নারীকে ধর্ষণের পর পৈশাচিক ভাবে খুন করেছিল। আজ থেকে প্রায় ১১ বছর আগে, ২০১৫ সালে একটি মামলায় নিম্ন আদালতে তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এরপর দীর্ঘ ৯ বছর পর ২০২৪ সালে উচ্চ আদালত তার সেই ফাঁসির আদেশ বহাল রাখে। হাইকোর্ট তাদের রায়ের পর্যবেক্ষণে রসু খাঁকে একজন চরম নৃশংস ‘সিরিয়াল কিলার’ হিসেবে উল্লেখ করে। আদালত স্পষ্ট জানায়, এই অপরাধী কোনো ধরনের আইনি সাহায্য পাওয়ার যোগ্য নন এবং সর্বোচ্চ শাস্তিই তার একমাত্র প্রাপ্য। অথচ হাইকোর্টের সেই যুগান্তকারী রায়ের পর প্রায় দুই বছর কেটে গেলেও এখনো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এর চূড়ান্ত শুনানি হয়নি। ফলে থমকে আছে আইনি প্রক্রিয়া। কার্যকর করা সম্ভব হয়নি তার মৃত্যুদণ্ড। 

৫২ টাকার সিগারেট-গুটখা চুরি, ২০ বছর বাদে বেকসুর আসামি

বাজারে জল নিকাশি বন্ধ করে গজিয়ে উঠেছে বহুতল, পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন সিঙ্গুরের বিধায়ক

রান্না করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মা, ছেলে পাচ্ছে বিয়ের প্রস্তাব

‘রাজা শিবাজী’-তে ১০ বছরের ছোট রিতেশের মায়ের চরিত্রে ভাগ্যশ্রী, কেমন অভিজ্ঞতা অভিনেত্রীর?

‘পুষ্পা পালিয়েছে, ওর বস কখন পশ্চিমবঙ্গ থেকে পালায় দেখুন’, কটাক্ষ সুকান্তর

টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দিল কুকুর, পিলে চমকানো কাণ্ড বিজনৌরে

খাটখুরায় হরিনাম সংকীর্তনে সামিল ঝাড়গামের বিধায়ক লক্ষীকান্ত সাউ

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

১১ জনকে ধর্ষণ করে খুন, ১২ বছরেও ফাঁসির সাজা কার্যকর হয়নি ধর্ষকের

আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য

‘ইরান যুদ্ধ নিয়ে কয়েক ঘন্টায় সুখবর’, দিল্লিতে জানালেন মার্কিন বিদেশ সচিব