টানা তিনদিন করোনার দৈনিক সংক্রমণ ১৫ হাজারের গণ্ডি ছাড়াল

শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিধি-নিষেধেও প্রাণঘাতী করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। বরং ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে করোনার থাবা। গত ২৪ ঘন্টায় ফের ঊর্ধ্বমুখী মারণ ভাইরাসের সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮০৭ জন। এ নিয়ে টানা তিনদিন দেশে করোনার দৈনিক সংক্রমণ ১৫ হাজারের গণ্ডি ছাড়াল। দৈনিক সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু আগের দিনের চেয়ে কমেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১৫ জন।

চলতি বছরের শুরু থেকেই দেশে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। সংক্রমণের ঊর্ধ্বমুখী রেখচিত্র গত বছরের দুঃসহ অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে গত বছরের জুন থেকে করোনা আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর ওই বছরের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা দুশোর গণ্ডি ছাড়িয়ে যায়। ৫ ও ১০ অগস্ট মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন ২৬৪ জন। যা দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

মারণ ভাইরাসের বেলাগাম সংক্রমণ রুখতে গত ১৩ জানুয়ারি থেকে দেশে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়। মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি ৫০ শতাংশ নিয়ে গণপরিবহণ চালুর নির্দেশ দেওয়া হয়। গত সোমবার থেকে সরকারি ও বেসরকারি সংস্থায় ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ  শুরু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮০৭ জন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ২৮ হাজার ২৮৮ জন।’

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর