২১ ঘণ্টা পার, রাজশাহীতে ৩৫ ফুট গভীর গর্তে আটকে ২ বছরের শিশু

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ৩৫ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল ছোট্ট সাজিদ। ২১ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি তাকে। রাজশাহীর তানোরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। গর্তের পাশে বসে ক্রমাগত প্রার্থনা করে চলেছেন সাজিদের মা। উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছে।

জানা গিয়েছে, বুধবার বেলা ১ নাগাদ তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে সাজিদ নামে ২ বছরের একটি শিশু গভীর গর্তে পড়ে যায়। ওই এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর অনেক নিচে নেমে যাওয়ার কারণে গভীর নলকূপ বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু কোয়েলহাট গ্রামের এক ব্যক্তি তাঁর জমিতে জলস্তর বিষয়টি জানার জন্য গর্তটি খুঁড়েছিলেন। যদিও সেটি ভরাট করেছিলেন, কিন্তু বৃষ্টির কারণে নতুন করে গর্তটি তৈরি হয়েছিল। ফলে সেই গর্তের মধ্যেই পড়ে যায় ছোট্ট শিশুটি। বিষয়টি জানতে পেরে শুরু হয় উদ্ধারকাজ। মাটি খুঁড়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করার কাজ চলছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশুটির কাছে পৌঁছানো সম্ভব হয়নি। মূল গর্তের পাশে একটি গর্ত খুঁড়ে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। দমকলের তিনটি ইঞ্জিন উদ্ধার কাজ চালাচ্ছে। বুধবার সন্ধ্যেবেলা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, তখন পর্যন্ত শিশুটি জীবিত ছিল। যত সময় এগোচ্ছে তার বেঁচে থাকার সম্ভাবনা কমছে। রাতভর ও সকাল থেকেই এলাকাবাসীরা ভিড় জমাচ্ছেন ঘটনাস্থলে। সকলের মধ্যেই একটা চাপা উত্তেজনা কাজ করছে। সকলের আশা শিশুটি জীবিত উদ্ধার হোক।

জানা গিয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দমকল বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। ইতিমধ্যে ২৫ ফুট পর্যন্ত খনন সম্পন্ন হয়েছে। আরো বাকিটা খনন করে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। প্রথমে শিশুটির বাবা-মা টের পেয়েই তাকে উদ্ধার করার কাজ শুরু করেছিল। কিন্তু তারা ব্যর্থ হতেই দমকলকে খবর দেওয়া হয়।

 

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ