বিষাক্ত অ্যালকোহল পানে তিন জনের মৃত্যু

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: বিষাক্ত অ্যালকোহল পান করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে। তিন জনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে অ্যালকোহল কিনে পান করেন জাহাঙ্গীর (৩৫), বিপুল কুমার (৪৫) ও রাজিব হোসেন (২৫) নামে তিন যুবক। অ্যালকোহল পানের পরেই অসুস্থ হয়ে পড়েন তিনজন। তড়িঘড়ি তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি ঘটায় রাজিবকে যশোর এবং বিপুল ও জাহাঙ্গীরকে ঝিনাইদহ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাঝপথেই তিনজনে মৃত্যুর কোলে ঢলে পড়েন। অ্যালকোহল পানে তিন যুবকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছেন হোমিও ওষুধের দোকানের মালিক।

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?