এই মুহূর্তে

ফোন কিনতে নিজের বাড়িতে ফিল্মি কায়দায় ডাকাতি, গ্রেফতার ৩ নাবালক

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে একাধিকবার বলা সত্বেও ফোন কিনে না দেওয়ায় চরম নাটক। ফোন কিনতে বন্ধুদের নিয়ে নিজের বাড়িতেই ডাকাতি করল এক কিশোর। বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কিনতে দুই বন্ধুকে নিয়ে বাড়িতে ডাকাতির নাটক সাজায় এক কিশোর। এই ঘটনায় সোনার গহনা ও নগদ টাকাসহ পুলিশ তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) তাদের পাঠানো হয় জেলে। অভিযুক্তদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পায় পুলিশ। গ্রেফতার কিশোররা হলো আব্দুর রশিদের ছেলে শাহরিয়ার, হানিফ মিয়ার ছেলে নাবিল এবং আলী হোসেনের ছেলে শাহ আলম। অভিযুক্ত তিনজন অষ্টম, নবম ও ষষ্ঠ শ্রেনীর ছাত্র। অভিযুক্ত তিন নাবালক কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহরিয়ারের বন্ধু শাহ আলম শুক্রবার রাতে একটি নতুন মোবাইল কিনে বাড়ি আনলে তাঁর পরিবারের সদস্যরা জানতে চায় এই ফোন কোথা থেকে এলো। সেই সময়ে তারা টাকার কথা জানায়। এরপর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তিন কিশোরকে মারধর করা হলে তাঁরা ডাকাতির কথা স্বীকার করে।  গ্রেফতার হওয়া এক কিশোরের বাবা এই প্রসঙ্গে বলেছেন,  তাঁর কিছু বখাটে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই কাজ করেছে। মোবাইল কিনে গেম খেলার জন্য তারা এ নাটক সাজিয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিনে এক কিশোরের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়। রূপগঞ্জ থানায় ওই কিশোরের বাবা একটি ডাকাতির মামলা দায়ের করেন। তারই তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন কিশোর পুলিশের কাছে স্বীকার করে নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছিল। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ২ ভরি সোনার গহনা উদ্ধার করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকার অদূরে গাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে খুন করল সন্ত্রাসীরা

চট্টগ্রামের পরে এবার লক্ষ্মীপুরে, বাইরে থেকে দরজা আটকে ৭ হিন্দু বাড়িতে আগুন

কিশোরগঞ্জের ৯৬ বছরের প্রাচীন হিন্দুদের চৌদ্দমাদল মেলা বন্ধ করল ইউনূস সরকার

ভারতীয় হওয়ায় আইসিসির প্রতিনিধিকে ভিসা দিল না ইউনূস সরকার

প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে রাতভর ধর্ষণ, ফের ভয়াবহ ঘটনা ইউনূসের দেশে

চিনের ইন্ধনে ভোটের মুখেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ