মুখে চুনকালি ইউনূসের, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হলেন না ৩০ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে মুখে চুনকালি লাগালেন মোল্লা মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তাঁর জমানার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে জুলাইয়ের গণহত্যা সংক্রান্ত মামলায় মোট ৮৪ জন সাক্ষীর নাম জমা দিয়েছিল ইউনূস সরকার। দেশত্যাগী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালতে কী-কী সাক্ষী হবে তা ওই সাক্ষীদের শিখিয়ে দিয়েছিলেন সরকারের প্রধান কৌঁসুলি তথা জামায়াত ইসলামী নেতা মোহাম্মদ তাজুল ইসলাম। কিন্তু ৩০ সাক্ষী বেঁকে বসেন। তাঁরা জানিয়ে দেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মনগড়া কথা বলতে পারবেন না। বেঁকে বসা সাক্ষীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধান কৌঁসুলি। তবে তাতেও নতিস্বীকার করেননি।

মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৩০ জন বেঁকে বসায় যথেষ্টই উষ্মাপ্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। সূত্রের খবর, তিনি প্রধান কৌঁসুলি তথা জামায়াত নেতা তাজুল ইসলামকে বলেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুক্তিগ্রাহ্য ও সঠিক তথ্য-প্রমাণ পেশ করতে পারেননি। তার পরে সঠিক সাক্ষীও জোগাড় করে উঠতে পারেননি। তার পরে কিভাবে চাপ দিয়ে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক?’

শুধু যে সাক্ষীদের আদালতে হাজির করতে ব্যর্থ হয়েছে ইউনূস সরকার, তাই নয়। যেভাবে নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তড়িঘড়ি সম্পন্ন করার জন্য চাপ দেওয়া হয়েছে, তাতেও ক্ষুব্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ইতিমধ্যেই তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার যে আসলে প্রহসন তা গোটা বিশ্বের কাছেই দিনের আলোর মতো পরিস্কার। তড়িঘড়ি বিচারপ্রক্রিয়া শেষ করে রায় দেওয়া মামলার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে। উল্লেখ্য, জুলাইয়ে গণহত্যা সংক্রান্ত মামলায় শেখ হাসিনা ও তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে কবে রায় ঘোষণা করা হবে তা জানানো হবে আগামী ১৩ নভেম্বর।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের