চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশের সাংসদের খুনিদের সুপারি দেওয়া হয়েছিল ৫ কোটির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কলকাতায় ঘুরতে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছেন আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিম ।আর ঝিনাইদহ-৪ আসনের সাংসদের খুনের মূল পরিকল্পনা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। খুনের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড হলেন নিহত সাংসদের ছোটবেলার বন্ধু তথা ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। আর আনোয়ারুল আজিমকে খুনের জন্য খুনিদের ৫ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল। খুনের আগে অগ্রিম বাবদ কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু কেন ছোটবেলার বন্ধুই আনোয়ারুল আজিমকে খুন করালেন, সেই রহস্যভেদ করার চেষ্টায় ব্যস্ত গোয়েন্দারা।  

কলকাতার নিউটাউনে সাংসদ আনোয়ারুল আজিমকে খুনের অপরাধে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই তিন জন হলেন-চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানউল্লাহ আমান, মোস্তাফিজ ও ফয়সাল। গোয়েন্দাদের জেরার মুখে আমান জানিয়েছেন, আনোয়ারুল আজিমকে হত্যার জন্য হানিট্র্যাপ ফেঁদেছিলেন সাংসদের ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহীন। গত ৩০ এপ্রিল কলকাতায় যান শাহীন, আমান ও বান্ধবী সিলিস্তি রহমান। নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা। তার আগেই কলকাতায়  গিয়েছিলেন শাহীনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ। ওই ফ্ল্যাটে বসে সাংসদ আজিমকে খুনের পরিকল্পনা করা হয়। ১০ মে বাংলাদেশে ফিরে আসেন শাহীন। খুনের পরিকল্পনা বাস্তবায়িত করতে নিজের দুই ঘনিষ্ঠ মোস্তাফিজ ও ফয়সালকে কলকাতায় ডেকে পাঠানো হয়।

১২ মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় পৌঁছন আনোয়ারুল আজিম। ১৩ মে কৌশলে নিউটাউনের ফ্ল্যাটে ডেকে পাঠানো হয় সাংসদকে। ফ্ল্যাটে পৌঁছনোর পরে আক্তারুজ্জামান শাহীনের পাওনা টাকা মেটানোর জন্য আজিমকে চাপ দেওয়া হয়। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে সাংসদকে হত্যা করা হয়। পরে চাপাতি দিয়ে দেহ টুকরো-টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়।  

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ